কুম্ভমেলায় অগ্নিকাণ্ড! প্রাণে বাঁচলেন বিহারের রাজ্যপাল, পুড়ে ছাই জিনিসপত্র
কুম্ভমেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডন। বুধবার ভোররাতে বিহারের রাজ্যপালের তাবুতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।
কুম্ভমেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডন। বুধবার ভোররাতে বিহারের রাজ্যপালের তাবুতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সার্কিট হাউসে। তবে তাঁর মোবাইল, ঘড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।

প্রয়াগরাজের অ্যারেল এরিয়ার ত্রিবেণী সঙ্কুলে সেক্টর কুড়ি। সেখানকার ভিভিআইপি তাঁবুতেই ছিলেন বিহারের রাজ্যপাল। রাত আড়াটে নাগাদ সেখানে হঠাৎই আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে রাজ্যপালকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের জন্য আতঙ্ক ছড়ায় পূণ্যার্থীদের মধ্যে।
কুম্ভের এসএসপি কেপি সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভোর ২.৩০ নাগাদ এই আগুন লাগে। আগুনের ফুলকি নজরে আসার সঙ্গে সঙ্গেই পূণ্যার্থীরা তাঁবু থেকে বেরিয়ে পড়েন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্বে আসে।
বিহারের রাজ্যপালকে নিয়ে যাওয়া হয় সার্কিট হাউসে। বাকি পূণ্যার্থীদের অন্য তাঁবুতে থাকার বন্দোবস্ত করা হয়।












Click it and Unblock the Notifications