বন্যায় বিপর্যস্ত বিহার, মৃতের সংখ্যা বেড়ে ৯২, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ

বন্যা ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে বিহারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

বন্যা ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে বিহারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রায় ৯২-এ পৌঁছে গিয়েছে মৃত্যু। ১২টি জেলার প্রায় ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে, এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরও কাজ করছে একসঙ্গে।

সীতামারিতে ভয়ঙ্কর অবস্থা

সীতামারিতে ভয়ঙ্কর অবস্থা

শুধুমাত্র সীতামারিতেই বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে। মধুবনিতে মৃত্যু হয়েছে ১৪ জনের। ১২ জন মারা গিয়েছেন আরারিয়ায়। ১০ জন শেওহরে, ৯ জন দ্বারভাঙায় এবং পূর্ণিয়ায়। এছাড়াও ৫ জন কিষাণগঞ্জ ও তিন জন সুপুলে। তিনজন পুরবী, চম্পারণ এবং সহর্ষে।

নওদায় বজ্রপাতে মৃত্যু

নওদায় বজ্রপাতে মৃত্যু

এদিকে নওদা জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছে বেশ কয়েকজন। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিতর্কিত সিদ্ধান্ত

বিতর্কিত সিদ্ধান্ত

বিহারের এই ভয়ঙ্কর বন্যাপরিস্থিতির মধ্যেও সুপার-৩০ হিন্দি সিনেমাকে করমুক্ত ঘোষণা করা নিয়ে নীতীশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। যদিও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দাবি করেছেন।

বিতর্কে উপমুখ্যমন্ত্রী

বিতর্কে উপমুখ্যমন্ত্রী

সুপার-৩০ করমুক্ত করার সঙ্গে বিহারের বন্যাপরিস্থিতির কোনও সম্পর্ক নেই। সরকার বন্যাদুর্গতদের সাহায্যার্থে সবরকম ব্যবস্থা নিচ্ছে। এদিকে আজই একটি সংবাদ মাধ্যেমে দেখানো হয়েছে, বিহারের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা জানার পরে উপ মুখ্যমন্ত্রী সুপার-৩০ সিনেমা দেখছেন। এই সময়ের মধ্যে একাধিক কাজ করা যায় বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

শুরু ত্রাণ বিলি ও সাহায্য

শুরু ত্রাণ বিলি ও সাহায্য

এদিকে বন্যাদুর্গতদের পরিবার প্রতি আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ১৮১ কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। প্রায় ৩ লাখ পরিবার এই আর্থিক সাহায্য পেয়েছে। আধিকারিকদের ছুটি বাতিল করে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+