'রাম ঈশ্বর নন', এ কি বললেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তুমুল বিতর্ক জিতেন রাম মাঝিকে নিয়ে

'রাম ঈশ্বর নন', এ কি বললেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তুমুল বিতর্ক জিতেন রাম মাঝিকে নিয়ে

'রাম ভগবান নন, তিনি কোনও দিনই ঈশ্বর ছিলেন না'। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির এই বয়ানে তুমুল বিতর্ক তৈরি করেছে। রামের ভগবান হওয়ার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জিতেন রাম মাঝি বলেছেন তিনি গোস্বামী তুলসী দাস এবং বাল্মীকীতে বিশ্বাসী কিন্তু রামে বিশ্বাসী নন। তিনি দাবি করেছেন রাম আসলে একটি কাব্যিক চরিত্র যাকে তৈরি করেছেন বাল্মীকি এবং তুলসী দাস।

রাম ঈশ্বর নন, এ কি বললেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তুমুল বিতর্ক জিতেন রাম মাঝিকে নিয়ে

এনডিএ-র শরিক হয়েও জিতেন রাম মাঝির ভগবান রামকে নিয়ে এই মন্তব্য রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। হিন্দুস্তান আওয়ামি মোর্চা বা হ্যামের সভাপতি জিতেন রাম মাঝি। প্রতি নির্বাচনেই তাঁর দল গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছে। দলিত ভোট টানতে লালু প্রসাদ যাদব থেেক নীতিশ কুমার সকলেই জিতেন রাম মাঝিকে দলে টানার চেষ্টা করেছে। শরিক হিসেবে রাখার চেষ্টা করেছে।

জিতেন রাম মাঝি এই প্রথম বিতর্কে জড়াননি এর আগেও একাধিক বিতর্তিক মন্তব্য করেছেন। দলিচ এবং ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। জিতেন রাম মাঝি একটা সময়ে বলেছিলেন ব্রাহ্মণরা দলিতদের বাড়িতে যান ঠিকই কিন্তু তাঁদের বাড়িতে খাবার খান না। এর আগেও ভগবান রামকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন জিতেন রাম মাঝি।

লোক সভা ভোটের আগে এনডিএ শরিক নেতার এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই চাপ বাড়বে নীতিশ কুমারের। কারণ বিহারের বিধানসভা নির্বাচনে এবার জেডিইউ তেমন ভোট পায়নি। বেশিরভাগ ভোট পেয়েছে বিজেপি। এক কথায় বিজেপির ভোটের জোরেই নীতীশ কুমার বিহারে সরকার গড়তে পেরেছে। লোকসভা ভোটে কী হবে সমীকরণ তা নিয়ে সংশয় রয়েছে।

জেডিইউ যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে বিহারে তা স্পষ্ট হয়ে গিয়েছে বিধানসভা ভোটে। নীতীশের জনপ্রিয়তাও কমে গিয়েছে। এই পরিস্থিতিতে এনডিএ শরিক নেতার এমন মন্তব্য স্বাভাবিক ভাবেই চাপ তৈরি করবে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপির হিন্দুত্ববাদে আঘাত হানতে পারে জিতেন রাম মাঝির এই মন্তব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+