বিহারে শিশুদের মৃত্যু মিছিল যেন থামছে না! এনসেফালাইটিসের বলি ১২৮
একের পর এক শিশু ক্রমে ঢলে পড়ছে মৃত্যুর কোলে। ক্রমেই মৃত্যু যন্ত্রণা গ্রাস করছে বিহারের মুজফফরপুরের একের পর এক মানুষকে। আর এভাবেই বেড়ে চলেছে এনসেফালাইটিসে মৃত্যুর সংখ্যা । বিহারের মুজফফরপুরের মৃত্যু মিছিল ছুঁয়েছে ১২৮ জনের প্রাণ। আর এই ঘটনা ঘিরেই ক্রমাগত ক্ষোভে ফুঁসছেন মানুষ।

সরকারী হাসপাতালের হিসাব কী বলছে?
বিহারের শ্রীকৃষ্ণা মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ১০৮ । ১৯ জনের মৃত্যুর খবর উঠে এসেছে কেজরিওয়াল হাসপাতাল থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বার বার নীতীশ সরকারের ব্যর্থতাই স্পষ্ট হচ্ছে বলে দাবি একাধিক মহলের।

সরকারের বিরুদ্ধে ক্ষোভ
ক্রমেই বিহারবাসীর মনে দলা পাকাতে শুকু করেছে সেখানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ। একের পর এক মৃত্যু সংবাদ আসতে থাকায় পাটনায় বিহার ভবনের সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিভিন্ন বিভিন্ন সংগঠনকে। বার বার দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ।

তদন্তের নির্দেশ
কোন কারণে এই মহামারী ? প্রশ্নের উত্তর খুঁজতে বিহারে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছেন সেখানের স্বাস্থ্য মন্ত্রী। জানতে চাওয়া হয়েছে, কেবলমাত্র লিচুর কারণেই কি এই মৃত্যু মিছিল? এই প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করছে সরকরা। এবিষয়ে বিজ্ঞআনীদের কাছ থেকেও উত্তর জানতে চাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications