মোদীর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ তেজস্বীর, বিহারের 'জঙ্গল রাজ' নিয়ে 'যুবরাজ'-এর স্টেপআউট

বিহারে দ্বিতীয় দফা ভোটের প্রচারে দ্বারভাঙা সহ আরও দুটি জায়গায় বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই ফের লালুপ্রসাদের 'জঙ্গলরাজ' ইস্যু তুলে আনেন। শুধু তাই নয়, তেজস্বী যাদবকে জঙ্গলরাজের যুবরাজ বলেও আখ্যা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদীকে সেই কটাক্ষের জবাব দিলেন আরজেডি নেতা।

মোদীকে তোপ তেজস্বীর

মোদীকে তোপ তেজস্বীর

এই বিষয়ে বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী তেজস্বী বলেন, 'উনি দেশের প্রধানমন্ত্রী। ওনার মনে যেটা আসবে তিনি সেটা বলতে পারেন। আমি এই বিষয়ে কোনও কিছু বলতে চাই না। তবে আমার অন্য একটি বিষয়ে বলার আছে। তিনি বিহারে এসে এখানকার আসল সমস্যাগুলি নিয়ে কেন মুখ খুললেন না। বিশেষ প্যাকেজ, বেকারত্ব এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কিছুই বলেননি।'

বিজেপিকে প্রশ্ন ছুঁড়ে দেন তেজস্বী

বিজেপিকে প্রশ্ন ছুঁড়ে দেন তেজস্বী

এরপর তেজস্বী আরও বলেন, 'দেখুন, বিজেপি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারা নির্বাচনী প্রচারে ৩০টি হেলিকপ্টর ব্যবহার করছে। যদি সেই দলের প্রধানমন্ত্রী এই ভাষায় কথা বলেন, তাহলে আমার আর কিছু বলার নেই। আমরা রাজ্যের গরিবদের নিয়ে কথা বলছি। কাজ নেই, ফ্যাক্টরি বন্ধ, বেকারত্ব নিয়ে কথা বলছি। কৃষকদের সমস্যা নিয়ে কথা বলছি। কিন্তু বিজেপি চুপ রয়েছে।'

নীতীশের হয়ে প্রচারে মোদী

নীতীশের হয়ে প্রচারে মোদী

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর বিহারে জনসভা করতে গিয়েছিলেন। তাঁর প্রচার সভায় উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সভাতেই ডজেডিইউ নেতাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। এরপর নির্বাচনী প্রচারে অর্থনীতি নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন মোদী। বিহারের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য নীতীশ কুমারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস-আরজেডি মহাজোটকে আক্রমণ মোদীর

কংগ্রেস-আরজেডি মহাজোটকে আক্রমণ মোদীর

এরপর কংগ্রেস-আরজেডি মহাজোটের নাম না করে প্রধানমন্ত্রী সভায় বলেন, 'যারা এতদিন জঙ্গলরাজ চালিয়েছিল বিহারের মানুষ তাদের উৎখাত করবে। সাধারণ মানুষের জীবন আগে অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমাদের মা-বোনেরা স্বাভাবিকভাবে বাঁচতে পারছিলেন না।' এরপর নাম না নিয়ে তেজস্বীকে জঙ্গলরাজের যুবরাজ বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী মোদী।

আর্থিক তছরুপ নিয়ে আরজেডিকে খোঁচা

আর্থিক তছরুপ নিয়ে আরজেডিকে খোঁচা

প্রধানমন্ত্রী মোদী লালুপ্রসাদের দল আরজেডির বিরুদ্ধে আরও অভিযোগ করেন, 'কৃষি ঋণের নামে আগে আর্থিক তছরুপ হত। চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়া হত। কিন্তু এনডিএ সরকার উন্নয়নের জন্য কাজ করেছে। তাই লোভী ও স্বার্থান্বেষী মানুষের থেকে সতর্ক থাকতে হবে বিহারের মানুষকে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+