সুশান্ত এবার বিজেপির পোস্টারে! বিহার নির্বাচনের আগে ভূমিপুত্রকে ঘিরে কী ঘটছে গেরুয়া শিবিরে

বিহারের ভূমিপুত্র সুশান্ত এবার বিজেপির পোস্টারে! নির্বাচনের আগে কী ঘটছে গেরুয়া শিবিরে

চলতি বছরের শেষের দিকে বিহার নির্বাচন । আসন্ন হাইভোল্টেজ নির্বাচন ঘিরে রণদামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। বিহারের বিভিন্ন ইস্যু ঘিরে একাধিক রাজনৈতিক শিবির সুর চড়াতে শুরু করেছে। এরই মাঝে বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতকে ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিহারের রাজনীতিতে।

'ভুলব না, ভুলতে দেব না'

'ভুলব না, ভুলতে দেব না'

মহারাষ্ট্রে যখন সুশান্ত মামলার তদন্তের পারদ চড়ছে, তখন বিহার নির্বাচনের আগে সুশান্ত মামলা ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করল। বিহারে একটি বিজেপির পোস্টারে 'না ভুলব, না ভুলতে দেব ' শীর্ষক প্রচারে প্রয়াত অভিনেতা সুশান্তের ছবি প্রকাশ করা হয়েছে। আর তা নিয়েই বিরোধীরা সুর চড়াচ্ছে

বিজেপির দাবি

বিজেপির দাবি

বিজেপি র তরফে দাবি করা হচ্ছে, 'জাস্টিস ফর সুশান্ত' প্রচার তাঁরা জুন মাস থেকেই করে আসছেন। আর সেই সুর তাঁরা নির্বাচনের ময়দানেও ধ্বনিত করবেন। এছাড়াও পাটনায় সুশান্তের বাড়ির কাছে নির্মিত ফিল্মসিটিকে সুশান্তের নামে নামাঙ্কিত করার প্রস্তাব দিয়েছে বিজেপি। এই মর্মে গেরুয়া শিবির নীতীশ সরকারকে চিঠিও লিখেছে বলে খবর।

সুশান্ত -বিজেপি যোগ নিয়ে গেরুয়া শিবিরের দাবি

সুশান্ত -বিজেপি যোগ নিয়ে গেরুয়া শিবিরের দাবি

বিজেপির যুব শিবিরের দাবি, সুশান্তের আত্মীয় নীরজ কুমার বিহারের বিজেপি বিধায়ক। ফলে বিজেপি যে সুশান্তের ন্যায় বিচারের জন্য লড়ছে , তা নীরজ কুমারের সুশান্তকে ঘিরে উদ্যোগগুলি থেকেই স্পষ্ট। তাঁর দাবি সুশান্ত যেহেতু বিহারের ভূমিপুত্র , তাই তাঁকে নিয়ে কোনও রাজনীতি চাইছে না বিজেপি, শুধু ভূমিপুত্রের হয়ে ন্যায় বিচার চাইছে।

 বিরোধীদের দাবি

বিরোধীদের দাবি

এদিকে, গোটা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আরজেডি।আরজেডির দাবি সরাসরি রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে সুশান্ত মামলায়। বিহার নির্বাচনের আগে যা অনভিপ্রেত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+