'খিচুড়ি পাকছে, থালায় আসা পর্যন্ত অপেক্ষা করুন', দলবদলের ঝড়ের মধ্যেই বিজেপির তারকিশোরের মন্তব্যে জল্পনা
'খিচুড়ি পাকছে, থালায় আসা পর্যন্ত অপেক্ষা করুন', দলবদলের ঝড়ের মধ্যেই বিজেপির তারকিশোরের মন্তব্যে জল্পনা
দলবদলের হাওয়ায় গোটা দেশের বিভিন্ন রাজনৈতিকমহল কার্যত তোলপাড় হচ্ছে। এদিকে, ভোটকে সামনে রেখে অসম , বাংলার মতো রাজ্যে যেখানে ভিন দল থেকে বিজেপিতে যোগদানেক ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে বিহারেও চড়ছে জল্পনা।

দলবদল ও বিহার
কয়েকদিন আগেই জানা গিয়েছে মিমের ৫ জন বিধায়ক নীতীশ কুমারের সঙ্গে দেখা করে গিয়েছেন। এরপর থেকেই ওই বিধায়কদের দলবদল নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই বলছেন এনডিএর শক্তি বাড়াতে ওই বিধায়কদের গ্রহণ করতে আপত্তি নেই জেডিইউয়ের। এতে বিজেপিকে মিজের ক্ষমতা দেখানো যেমন হবে, তেমনই জোটও ভারী হতে পারে। ফলে এক ঢিলে দুই পাখি মারতে পারেন নীতীশ , বলে জল্পনা চড়ছে।

থেমে নেই বিজেপি, টার্গেট তেজস্বী শিবির
এদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোরের সঙ্গে কয়েকদিন আগে লালু প্রসাদের পার্টি আরজেডির কিছু বিধায়ক দেখা করেন। তারপর থেকেই ওই বিধায়কদের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে বিজেপি এবার নিজের তেজ শরিক জেডিইউকে দেখাতে গিয়েই তেডস্বী শিবির থেকে বিধায়ক ঘরে তুলতে পারে।

'খিচুড়ি পাকছে'
এদিকে আরজেডির বিধায়কদের সঙ্গে তারকিশোর প্রসাদের দেখা হওয়া নিয়ে বিজেপির তরফের উপমুখ্যমন্ত্রী বলেন, 'খিচুড়ি পাকছে। থালায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।' আর বিজেপি নেতার অই বার্তাতেই তুঙ্গে গিয়েছে জল্পনা।

আরজেডির তরফে কী বার্তা?
এদিকে, বিহারের মধেপুরা ও নওদা আসনের বিধায়কদের এই সাক্ষাৎ ঘিরে একাধিক ইস্যুতে তুঙ্গে জল্পনা। যদিও আরজেডির বিধায়করা জানিয়েছেন, কেবলমাত্র উন্নয়ন নিয়ে কথা বলতেই তাঁরা উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদের সঙ্গে দেখা করেন।












Click it and Unblock the Notifications