Agnipath Protest: বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা- ট্রেনে আগুন, উত্তাল হায়দরাবাদ থেকে হরিয়ানা

Agnipath Protest: বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা- ট্রেনে আগুন, উত্তাল হায়দরাবাদ থেকে হরিয়ানা

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে তুমল উত্তেজনা বিহারে। উপমুখ্যমন্ত্রী রেণু দেবির বাসভবনে হামলা চালাল বিক্ষোভকারীরা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিহারের একাধিক ট্রেন স্টেশনে চলছে তুমুল ভাঙচুর। লাখমিনিয়া রেলস্টেশনে তুমুল ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে স্টেশনে। বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে উত্তর প্রদেশে। বালিয়া স্টেশনে ফাঁটা দুটি ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। উত্তর প্রদেশের সব রেলস্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। রেল পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে।

উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

দ্বিতীয় দিনেও বিহারে তুমুল উত্তেজনা। বিহারের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। সড়ক অবরোধ থেকে শুরু কর রেল অবরোধ চলছে একাধিক জায়গায়। বিহারর উপ মুখ্যমন্ত্রী রেুণুকা দেবীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। উপ মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভাঙচুরের ভিডিও। তাতে দেখা গিয়েছে শ খানেক বিক্ষোভকারী উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে পাথর ছুড়ছে। বেটিয়ায় শুধু উপ মুখ্যমন্ত্রীর বাড়ি নয় বিজেপি নেতার বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

বিহারে একাধিক স্টেশন ভাঙচুর

গতকাল থেকেই বিহারে রেল অবরোধ করে বিক্ষোভ চলছে। শুক্রবার সকাল থেকে বিহারের একাধিক রেলস্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বিহারের লাখমিনিয়া স্টেশনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই ৩৩টি ট্রেন বাতিল করা হয়েছে বিহারে। একাধিক স্টেশনে বিক্ষোেভর আঁচ ছড়িয়ে পড়েছে। উত্তর প্রদেশেও একই ভাবে বিক্ষোভ আন্দোলন চলছে। উত্তর প্রদেশের বালিয়া স্টেশনে দুটি ফাঁকা ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিহারের পাটনা দানাপুরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর প্রদেশ সরকার সব স্টেশনে সতর্কতা জারি করেছে। রেেলর নিরাপত্তাকর্মীদের ছুটি বািতল করা হয়েছে।

বিক্ষোভের আঁচ হায়দরাবাদেও

বিক্ষোভের আঁচ হায়দরাবাদেও

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আঁচ গিয়ে পড়েছে দক্ষিণের রাজ্য হায়দরাবাদেও। সেকেন্দ্রাবাদ স্টেশনে দুটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সকালে প্রায় শ খানের বিক্ষোভকারী হামলা চালায় সেকেন্দ্রাবাদ স্টেশনে। সেখানে দাঁড়িয়ে থাকা ইস্ট কোস্ট এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেয় তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। তাতে আহত হয়েছে ২ বিক্ষোভকারী। হায়দরাবাদের বিক্ষোভের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

হরিয়ানায় বিক্ষোভ

হরিয়ানায় বিক্ষোভ

হরিয়ানাতেও অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ চলছে। হাজিপুর রেলস্টেশনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে। হরিয়ানার একাধিক রেল স্টেশনে বিক্ষোভাকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বিরোধীরাও এই নিয়ে মোদী সরকারর বিরুদ্ধে সরব হয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন। দিকে রাজনাথ সিং বিক্ষোভকারীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+