স্ত্রীকে 'তালাক' দিতেই স্বামীকে সহ্য করতে হল এই কাণ্ড, আজব ঘটনা ঘিরে শোরগোল
সময় এগোতেই দাম্পত্যের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। ২ বছরের বিয়ের পর থেকেই ঝামেলা লেগে থাকত। কিন্তু গত কয়েক মাসে সেই ঝামেলার পরিমাণ ক্রমেই বাড়তে থাকে।
সময় এগোতেই দাম্পত্যের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। ২ বছরের বিয়ের পর থেকেই ঝামেলা লেগে থাকত। কিন্তু গত কয়েক মাসে সেই ঝামেলার পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। শেষে তা খুবই খারাপ পর্যায়ে চলে যায়। শেষ রাস্তা হিসাবে স্বামী 'তালাক' দিতে চেয়েছিলেন স্ত্রীকে। আর তাতেই ঘটে গেল বিপত্তি।

বিহারের মুজাফফরনগরে গ্রাম পঞ্চায়েতের সামনেই স্ত্রীকে 'তালাক' গেন ওই ব্য়ক্তি। তারপরই সপাটে স্বামীর গালে থাপ্পড় কষিয়ে দেন স্ত্রী। পাল্টা স্ত্রীকেও মারধর করতে শুরু করেন ওই ব্যক্তি। পঞ্চায়েত কর্তৃপক্ষের সামনেই স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায় মারধর। এরপর দু'জনকে আলাদা করতে ছুটে আসেন গ্রামের লোকজন।
এদিকে, ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীয়ের এরকম বিবাহ বিচ্ছেদ নিয়ে রীতিমত সমস্যায় পড়েন তাঁদের পরিবারের সদস্যরা। দু'জনের মধ্যে বিষয়টি মিটমাট করিয়ে দেওয়ার জন্যই তাঁরা দ্বারস্থ হন গ্রাম পঞ্চায়েতের। আর পঞ্চায়েতে বিবাহ সংক্রান্ত সভা চলাকালীনই ঘটে যায় এই বিপত্তি।












Click it and Unblock the Notifications