রামনবমীর দিন হিংসার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতার আত্মসমর্পন
হিংসার ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম আসতেই টানা দু'দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত বিজেপি নেতা অনিল সিং।
রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বিহারের অউরাঙ্গাবাদে কিছুদিন আগেই চরম হিংসা ও উত্তেজনা দেখা দেয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিজেপি নেতা অনিল সিং। এদিন তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

হিংসার ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম আসতেই টানা দু'দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত বিজেপি নেতা অনিল সিং। যদিও সোমবার নিজেই আত্মসমর্পন করে পুলিশের কাছে। অনিল সিংকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের রাখার নির্দেশ দিয়েছে পাটনা হাইকোর্ট।

এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিৎ পুলিশের কাছে আত্মসর্পন করেন এই একই ঘটনায় অভিযুক্ত হয়ে। উল্লেখ্য, তাঁকেও ১৪ দিনে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিহারের বিভিন্ন জায়গায় রামনবমীকে কেন্দ্র করে উত্তাল সংঘর্ষ দেখা দেয় কিছুদিন আগে। বহু জায়গায় অগ্নিসংযোগ করা হয়। আর এমন পরিস্থিতে বহু রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্যও সামনে আসে।












Click it and Unblock the Notifications