তিনি চেয়েছিলেন JDU-কে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে! 'বিজেপির ঘরের লোক' পিকে-কে নিশানা নীতীশের

কোনও সময় তাঁরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন, আবার কোনও সময় তীব্র বাক যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অভিযোগ করলেন, প্রশান্ত কিশোর চেয়েছিলেন জেডিইউকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে। যদিও নীত

কোনও সময় তাঁরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন, আবার কোনও সময় তীব্র বাক যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অভিযোগ করলেন, প্রশান্ত কিশোর চেয়েছিলেন জেডিইউকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে। যদিও নীতীশের এই দাবিকে মিথ্যা বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। তিনি আরও বলেছেন, তারা (নীতীশ কুমার) যা বলতে চায় বলুক। এতে তাঁর কিছুই করার নেই।

প্রশান্ত কিশোরের দাবি অস্বীকার

প্রশান্ত কিশোরের দাবি অস্বীকার

সাম্প্রতিক সময়ে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, তাঁকে পদের প্রস্তাব করেছিলেন নীতীশ কুমার। এব্যাপারে এদিন বিহারের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, এটা সম্পূর্ণ ভুল। তিনি কোনও প্রস্তার প্রশান্ত কিশোরকে দেননি। বিহারের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তারা (প্রশান্ত কিশোর) এইভাবেই কথা বলতে থাকে। তাদের এব্যাপারে কিছু করার নেই।

কংগ্রেসের সঙ্গে দলকে মিলিয়ে দিতে চেয়েছিলেন

এদিন নীতীশ কুমার আরও অভিযোগ করেছেন ৪-৫ বছর আগে প্রশান্ত কিশোর তার দলকে (জেডিইউ) কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে বলেছিলেন। তবে সেই পরামর্শ তিনি মানেননি। তারপরেই নীতীশ কুমার বলেছেন, তিনি (প্রশান্ত কিশোর) বিজেপিতে গিয়েছেন, সেই অনুযায়ী তিনি কাজ করছেন।
নীতীশ কুমার বলেছেন, সে (পিকে) তাঁর (নীতীশ) সঙ্গে থাকতো। তাঁর বাড়িতে থাকতো। প্রশান্ত কিশোরের দাবি নিয়ে নীতীশ কুমার বলেছেন, একথা কি কেউ বলে! একদিন সে বলেছিল আপনার দলকে (জেডিইউ) কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিন। পাল্টা তিনি প্রশ্ন করেছিলেন, কেন কংগ্রেসের সঙ্গে মিশে যাব?

বিজেপির মতেই কাজ করছেন পিকে

বিজেপির মতেই কাজ করছেন পিকে

একটা সময়ে জেডিইউতে প্রশান্ত কিশোরের অবস্থান ছিল নীতীশ কুমারের পরেই। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। নীতীশ কুমারের অভিযোগ, তিনি (পিকে) বিজেপির সঙ্গে রয়েছেন, আর তাদের মতেই কাজ করছেন। গত মাসে তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎ প্রসঙ্গে নীতীশ কুমার বলেছেন, তিনি ফোন করেননি। প্রশান্ত কিশোরই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে সেই সময় কী কথা হয়েছিল, তা বলতে অস্বীকার করেছেন নীতীশ। তবে সে যা বলতে চায় তাই বলতে দিন, প্রশান্ত কিশোরকে নিয়ে বলেছেন নীতীশ কুমার।
নীতীশ কুমার বলেছেন, প্রশান্ত কিশোর যখন আরজেডি এবং জেডিইউ-এর বিরোধিতা করছেন, তার অর্থ হল বিজেপির হয়ে কাজ করছেন।

প্রশান্ত কিশোরের দাবি

প্রশান্ত কিশোরের দাবি

বিহারে জন সুরজ যাত্রা করছেন প্রশান্ত কিশোর। গত ৫ অক্টোবর সেই যাত্রার সময় প্রশান্ত কিশোর বলেছিলেন, নীতীশ কুমার তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁকে দলে যোগ দিয়ে পদেরও প্রস্তাব করেছিলেন। নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি দেখা করতে গিয়েছিলেন এই কারণেই, যাতে কারে বলা যায়, যত লোভই দেখান না কেন, তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিজের অবস্থান থেকে সরবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+