সুশান্ত সিং রাজপুরের মৃত্যু মামলা! সিবিআই তদন্তের সুপারিশ বিহারের মুখ্যমন্ত্রীর
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিষয়টি নিয়ে নীতীশ কুমার কথা বলেন সুশান্তের বাবা কেকে সিং-এর সঙ্গে। এরপরেই তিনি সিবিআই তদন্তের সুপারি
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিষয়টি নিয়ে নীতীশ কুমার কথা বলেন সুশান্তের বাবা কেকে সিং-এর সঙ্গে। এরপরেই তিনি সিবিআই তদন্তের সুপারিশ করেন। তিনি বলেছেন, বিহার সরকার বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের জন্য বলবে।

বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবার চায় না বিষয়টি তদন্ত করুক পুলিশ। তাঁরা সিবিআই তদন্ত চাইছেন। ১৪ জুন মুম্বইয়ে ঝুলন্ত অবস্থায় সুশান্ত সিং রাজপুতকে পাওয়া গিয়েছিল।
এদিন সকালে সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলেন। সোমবার তিনি একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে বলা হয়েছে, ফেব্রুয়ারিতেই সুশান্তের জীবন নিয়ে সংশয় প্রকাশ করে মুম্বই পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications