নরেন্দ্র মোদীকে আটকানোর ক্ষমতা নীতিশ কুমারের নেই : রাবড়ি

মঙ্গলবার লালুপ্রসাদের লোকসভা সদস্যপদ খারিজের পর এভাবেই নীতিশকুমারের বিরুদ্ধ তোপ দাগলেন রায্ট্রীয় জনতা দলের নেত্রী রাবড়িদেবী। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ যাদবের যে শক্তি ছিল তার সিকিভাগও নেই বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে। ১৯৯০ সালের ২৩ অক্টোবর অযোধ্যা যাওয়ার পথে বিজেপি কুলপতি লালকৃষ্ণ আদবানীকে বিহারের সমষ্টিপুরে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু বিহারে প্রবেশ করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে কোনওভাবেই আটকাতে পারবে না নীতিশকুমারের সরকার।
এদিন নীতিশকুমারের পাশাপাশি বিজেপিরও সমালোচনা করেন রাবড়িদেবী। বলেন, দলের তরফে যতই হই চই হোক যতই শোরগোল করা হোক না কেন নরেন্দ্র মোদীর প্রভাব বিহারে প্রবলভাবে নাও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে লক্ষ্মণপুরের গণহত্যায় ৫৮ জন দলিতের প্রাণহানির ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের ঘটনায় নীতিশকুমারের কড়া নিন্দা করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাটনা হাইকোর্টের নির্দেশে যদি এই ঘটনায় অভিযুক্ত সকলে যদি বেকসুর হয় তবে এই ঘটনার আসল দোষি কারা সে বিষয়ে নীতিশকুমারকেই জনতার কাছে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications