বিহারে ১৫০ শিশুর মৃত্যুর নেপথ্যে 'অ্যাসবেসটস'এর চালা ! চিকিৎসকদের রিপোর্ট কী বলছে

বিহারে ১৫০ শিশুর মৃত্যুর নেপথ্যে 'অ্যাসবেসটাস'এর চালা! চিকিৎসকদের রিপোর্ট কী বলছে

বিহারের মুজাফফরপুরের হাসপাতালগুলি এই কয়েকদিনে দেখেছে একের পর এক শিশুর মৃত্যু। ১৫০ জন শিশুকে গ্রাস করেছিল এনসেফালাইটিসের করাল দংশন, আর প্রাণ কেড়ে নিয়ে গিয়েছে চোখের নিমেষে। একটা সময় খবরে উঠে আসছিল যে, এই মহামারীর কারণ লিচু। তবে এবার চিকিৎসকদের একটি দলের রিপোর্ট ইঙ্গিত করছে, এই মৃত্যু মিছিলের 'কারণ' হিসাবে উঠে আসতে পারে অ্যাসবেসটসের চালা।

চিকিৎসকদের রিপোর্ট

চিকিৎসকদের রিপোর্ট

এইমস থেকে এসে বিহারের মুজফ্ফরপুরের এনসেফালাইটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসা করেন কিছু চিকিৎসক। তাংরাই মৃত শিশুদের বাড়িতে গিয়েছিলেন ঘটনার কারণ অনিসন্ধান করতে। আর সেখানে গিয়েই তাঁদের চোখে পড়ে যে সমস্ত বাড়িতে শিশু মৃত্যু হয়েছে সেই সব বাড়িতেই রয়েছে অ্যাসবেসটাসের চালা।

 কেন অ্যাসবেসটাসকে দায়ী করা হচ্ছে?

কেন অ্যাসবেসটাসকে দায়ী করা হচ্ছে?


দেখা গিয়েছে , অ্যাসবেসটাসের চালা যুক্ত বাড়িগুলিতে গরমের পরিমাণ খুবই বেশি হয়। গরমকালে মুজফ্ফরপুরের মতো এলাকায় রাতেও গরম একই থাকে। আর তার জেরেই অসুস্থতা বেড়েছে। পাশাপাশি , মার্চ থেকেই পরিবারগুলিকে বিনামূল্যে ওআরএস দেওয়ার কথা প্রশাসনের , যা তাঁরা পাননি বলে জানিয়েছেন।

এনসেফালাইটের কারণ নিয়ে ধোঁয়াশা

এনসেফালাইটের কারণ নিয়ে ধোঁয়াশা

লিচু খাওয়ার কারণে এনসেফালাইটিস হওয়ার যে তত্ত্ব উঠে আসছিল ,তা চিকিৎসকরা নস্যাৎ করে দিয়েছেন। ফলে , বিহারের তীব্র গরমের পাশাপাশি আর কোন কারণ ১৫০ টি শিসুর প্রাণ কেড়েছে , সেই রিপোর্টের অপেক্ষায় গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+