স্বাধীনতা জন্যে উনি কী করেছেন? ফড়ণবীশ পত্নীর 'জাতির জনক' মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া নীতীশের
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একই সঙ্গে বিজেপি এবং আরএসএসকেও তোপ তাঁর। সম্প্রতি এক সভায় বক্তব্য রাখেন বিহারের মুখ্যমন্ত্রী। আর সেখানে কথা বলতে গিয়ে তাঁর দ
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একই সঙ্গে বিজেপি এবং আরএসএসকেও তোপ তাঁর। সম্প্রতি এক সভায় বক্তব্য রাখেন বিহারের মুখ্যমন্ত্রী। আর সেখানে কথা বলতে গিয়ে তাঁর দাবি, উনি দেশের স্বাধীনতা জন্যে উনি কি করেছেন? এমনকি কেন ওনাকে আমরা জাতির জনক মানব? তা নিয়েও প্রশ্ন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।

তাঁর মতে, দেশের স্বাধীনতার জন্যে কিছু করেনি। এমনকি দেশের স্বাধীনতা আন্দোলনেও আরএসএসের কোনও ভূমিকা নেই বলেও মন্তব্য করেছেন বর্ষীয়ান এই রাজ নেতা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতির জনক বলে সম্বোধন করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রী অমরুতা ফড়ণবীশ। যদিও এর আগে জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন বলেও মন্তব্য করে ছিলেন ফড়ণবীশ জায়া। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এই বিষয়ে পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত নাম না করে মোদীকে তীব্র আক্রমণ শানালেন নীতীশ কুমার। যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
#WATCH | They had nothing to do with the fight for Independence. RSS didn't have any contribution towards the fight for Independence...we read about the remark of 'New father of nation'...what has the 'new father' of 'new India' done for nation?: Bihar CM Nitish Kumar
— ANI (@ANI) January 1, 2023
(31.12) pic.twitter.com/5RdJmrasIP
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নীতীশের প্রশ্ন, তাকে কি নতুন ভারতের জাতির পিতা করা হয়েছে? তাহলে কেন এমন কথা বলা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। কার্যত গত মাসখানেক আগেও বিহারে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়েন নীতীশ কুমার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ভালোই সক্ষতা দেখা গিয়েছে। যদিও রাতারাতি বিজেপির সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছেন নীতীশ কুমার।
এমনকি বিজেপি জোট থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। রাতারাতি তেজস্বী সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। এমনকি সমস্ত কিছু ভুলে নতুন বিহারে সরকার গঠন করেছেন নীতীশ। আর সেই সময় থেকেই কার্যত বিজেপির সঙ্গে চরম সংঘাতের পথে গিয়েছেন তিনি।
এমনকি আগামী ২৪ এর আগে মোদী বিরোধী জোটকে এক ছাতার তলাতে আনার চেষ্টা করছেন নীতীশ কুমার। আর সেই লক্ষ্য নিয়েও ইতিমধ্যে একাধিক বিরোধী রাজনৈতিক দলের সুপ্রিমোদের সঙ্গে বৈঠক করেছেন। এমনকি বৈঠক করেছেন রাহুল এবং সোনিয়া গান্ধীর সঙ্গেও। যদিও বিরোধী জোট নিয়ে এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখা যায়নি।
আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই এবার নাম না করে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও এই বিষয়ে পালটা দিয়েছে বিজেপিও।












Click it and Unblock the Notifications