Bihar: বছর শেষে বিধানসভা ভোট বিহারে! তার আগেই বড় পদক্ষেপ নিয়ে নিলেন নীতীশ কুমার, দাপট বাড়ল বিজেপির

Bihar Cabinet Expansion: চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025) । আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তুঙ্গে নির্বাচনের প্রস্তুতি। আর এর মধ্যেই নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) মন্ত্রিসভায় 'দাপট' বাড়ল বিজেপি। মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির সাত বিধায়ক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিহার রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করেছেন এই সাত বিধায়ক।

খুব শীঘ্রই তাঁদের দফতর বন্টনও করা হবে বলে জানা যাচ্ছে। যা খবর, একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব এই সাত বিজেপি বিধায়কের হাতে দেওয়া হতে পারে। বছরের শেষেই বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025)।

Bihar Cabinet Expansion

আর সেই নির্বাচনের আগে কেন এই মন্ত্রিসভায় রদবদল (Bihar Cabinet Expansion) তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Bihar Cabinet Expansion: কারা শপথ নিলেন?

এদিন যে সাত বিধায়ক মন্ত্রী (Bihar Cabinet Expansion) হিসাবে শপথ নিলেন তাঁরা হলেন দরভাঙ্গার বিধায়ক সঞ্জয় সারোগি, বিহার শরিফের বিধায়ক সুনীল কুমার, বিধায়ক জীবেশ মিশ্র, সাহেবগঞ্জের বিধায়ক রাজু কুমার সিং, রিগার বিধায়ক মতি লাল প্রসাদ, বিজয় কুমার মণ্ডল এবং কৃষ্ণ কুমার মান্টু।

এহেন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিহার বিজেপি শীর্ষ আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়। সে রাজ্যের দলের দফতরেই সেই বৈঠক হয়। যেখানে বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল, ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন বলে খবর।

Bihar Cabinet Expansion: হঠাত রদবদল কেন?

নীতীশ মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গে আরএলএম সভাপতি উপেন্দ্র কুশওয়াহা জানিয়েছেন, মন্ত্রী পরিষদের সম্প্রসারণ প্রত্যাশিত ছিল। যে সমস্ত মন্ত্রিসভা গঠন হয়েছিল। একাধিক আসন খালি ছিল। যা বিজেপির কোটার। সে কথা মাথায় রেখেই মন্ত্রিসভা বাড়ানো হচ্ছে বলে দাবি উপেন্দ্র কুশওয়াহর। একই সঙ্গে মন্ত্রিসভার রদবদল নিয়ে যে চর্চা চলছে তাও উড়িয়ে দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, এর মধ্যে কোনও জিল্পনা নেই,সাধারণ একটি ব্যপার।

নীতীশের বর্তমান মন্ত্রিসভা ৩০ সদস্যের। এর মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হাম-এর এক এবং এক নির্দল সদস্য রয়েছেন। ছ'টি আসন বাকি ছিল। মন্ত্রী হিসাবে (Bihar Cabinet Expansion) সাত বিধায়কের শপথ নেওয়ার পর সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+