Bihar Bridge Collapses: কন্ট্রাকটরদের সঙ্গে গোপন আঁতাত, সরকারি অফিসারদের দুর্নীতি নিয়ে সরব খোদ বিধায়ক
১৭১০.৭৭ কোটি টাকা খরচ করে তৈরি চার লেনের আস্ত ব্রিজ গুঁড়িয়ে পড়েছে তাসের ঘরের মত। বিহারের ভাগলপুরে গঙ্গার উপরে তৈরি সেই ব্রিজের ভেঙে পড়ার ভাডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় সরকারি আধিকারীকদের জড়িত থাকার অভিযোগ করেছেন শাসক দলের বিধায়ক।
জেডিই বিধায়ক সঞ্জীব কুমার একটি সর্বাভারতীয় সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছে এটাকে নিছক দুর্ঘটনা বললে ভুল হবে। এটার নেপথ্যে রয়েছে বড় কারণ। সরকারি অফিসারদের সঙ্গে কন্ট্রাক্টরদের গোপন আঁতাতের কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি সরকারি অফিসারদের সততা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।

বিহারের ভাগলপুরে আগুনি এবং সুলতানগঞ্জের মধ্যে চার লেনের রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করা হয়েছিল। সেটা হঠাৎই তাসের ঘরের মত ভেঙে পড়ে গঙ্গায়। তার নেপথ্যে যে নিম্নমানের সামগ্রি রয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গতবছর সুলতাল গঞ্জে একটি নির্মিয়মাণ ব্রিজও একই ভাবে ভেঙে পড়েছিল।
জেডিইউ বিধায়ক সঞ্জীব কুমার জানিয়েছেন সরকারি এফিসারদের এই ধরনের অসৎ কাজ নিয়ে বিধানসভায় সওয়াল করেছিলেন তিনি। ব্রিজের দুটি পিলারের ফাটলের ছবিও দেখিয়েছিলেন বিধানসভায় । কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। সড়ক নির্মাণ দফতরের অতিরিক্ত সচিব প্রত্যয় অমৃতের দিকে তিনি প্রশ্ন তুলেছেন। জেডিইউ বিধায়ক দাবি করেছেন সরকারি অফিসারদের সঙ্গে গোপন আঁতাত না থাকলে এভাবে ব্রিজ বিনা করণে ভেঙে পড়তে পারে না।

সরকারি অফিসারদের সঙ্গে আঁতাত থাকার কারণে নিম্নমানের সামগ্রি দিয়ে ব্রিজ তৈরি করার সাহস দেখায় নির্মাণ সংস্থাগুলি। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন বিজেপি বিধায়ক। ৯ বছর ধরে তৈরি হচ্ছিল প্রায় সাড়ে তিন কিলোমিটারের ব্রিজটি। পর পর তিনবার ডেডলাইনও ছাপিয়ে গিয়েছিল। তারপরেও নির্মাণ শেষ করে উঠতে পারেননি তারা।












Click it and Unblock the Notifications