কংগ্রেস শিবিরের নেতারা বিজেপির দিকে! জ্যোতিরাদিত্য় কংগ্রেস ছাড়তেই বিহার ভোটের আগে কোন পথে রাজনীতি

জ্যোতিরাদিত্য় কংগ্রেস ছাড়তেই 'হাত' শিবিরের নেতারা বিজেপির দিকে! বিহার ভোটের আগে কোন পথে রাজনীতি

সামনেই বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্যের বিধানসভা ভোট। তার আগে মধ্যপ্রদেশ কংগ্রেস সরকারের টালমাটাল পরিস্থিতি নিয়ে গোটা দেশে তোলপাড়। কংগ্রেসের থেকে জ্যোতিরাদিত্যর মতো হেভিওয়েট নেতা সরে যাওয়ার পরই দেশের বিভিন্ন অংশের কংগ্রেস নেতারা বিজেপির দিকে ঝুঁকছেন বলে দাবি বিজেপির। এদিকে বিহারেও এমনই এক পরিস্থিতি দেখা দিয়েছে।

বিহার ভোট ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফা

বিহার ভোট ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফা

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়া ও বিজেপিতে যোগ দেওয়া এবং বিজেপিতে গিয়েই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনাকে মূলধন করে এবার ভোট-অঙ্গনে নামতে চলেছে বিজেপি। যেভাবে জ্যোতিরাদিত্য কংগ্রেস সম্পর্কে বক্তব্য রেখেছেন, তাকে সামনে রেখে অন্য রাজ্যেও কংগ্রেসের ভাঙনের বীজ বুনতে চাইছে বিজেপি! এমনই দাবি অনেকের।

বিহারে কংগ্রেসে ভাঙন!

বিহারে কংগ্রেসে ভাঙন!

২০১৫ সালে বিধানসভা ভোটে জেডিইউ ও আরজেডির সঙ্গে জোটে লড়েও ২৭ টি আসন দখল করেছিল কংগ্রেস। বিহারে কার্যত কোণঠাসা এই পার্টির নেতারা এবার বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে খবর। এমন দাবি এনডিএর তরফে থেকেও এসেছে।

বিজেপির দিকে কংগ্রেস নেতারা!

বিজেপির দিকে কংগ্রেস নেতারা!

বুধবারই বিহার বিজেপির দাবি করেছে যে , কংগ্রেসের একটা বড় অংশের সদস্য বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। যা বিহার বিধানসভা নির্বাচনের আগে বড়সড় বিষয়। বিহার বিজেপির তরফে জানানো হয়েছে, জ্যোতিরাদিত্য-পর্বের পরই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

 কংগ্রেসের অহং -এর জন্য দায়ী!

কংগ্রেসের অহং -এর জন্য দায়ী!

কংগ্রেসের উপরতলার নেতাদের অহংকারই কংগ্রেসকে ডুবিয়ে দিচ্ছে, এমনই দাবি বিহার বিজেপির। বিহার বিজেপির তরফে অশোক চৌধুরী বলছেন,'কংগ্রেসে থেকে কেউ নিজের রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চান না। ' তাঁর দাবি , বিহারে কংগ্রেসের যা পরিস্থিতি, তাতে তাদের অন্য পার্টির দয়ায় ভোট লড়তে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+