মহিলা কলেজ থেকে ডিগ্রি, বিজেপি বিধায়কের কীর্তিতে চক্ষু চড়কগাছ
বিহারে বিজেপি বিধায়কদের কীর্তি একের পর এক প্রকাশ্যে আসতে চলেছে। জেডিইউর বিধায়কের পক্ষ থেকে একের পর এভিযোগ করা হয়েছে। ২০২০ সালে নির্বাচনের সময় বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ টাকুর নির্বাচন কমিশনে শিক্ষগত যোগ্যতার যে প্রমাণ পত্র দিয়েছিলেন সেটা ভুয়ো।
এমনই গুরুতর অভিযোগ করেছেন জেডিইউ নেতা। মহিলা কলেজ থেকে ডিগ্রি নেওয়ার সংশাপত্র তিনি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বিজেপি বিধায়ক। এমনই অভিযোগ করা হয়েছে জেডিইউ-র পক্ষ থেকে। বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাজকুল যে ডিগ্রির সংশাপত্র জমা দিয়েছেন তাতে টাইপো রয়েছে অর্থাৎ টাইপে ভুল রয়েছে বলে দাবি করা হয়েছে।

জেডিইউর- মুখপত্র নিরজ কুমার সেই দাবি মিথ্যে বলে পাল্টা অভিযোগ করেছেন। প্রমাণ হিসেবে তিনি দেখিয়েছেন ১৯৯৩ সালে রাম সেবক সিং কলেজ থেকে বিজেপি বিধায়ক ডিগ্রি নিয়েছিলেন বলে কমিশনে প্রমাণ পত্র দেওয়া হয়েছে। বিহারের সীতামারি জেলার সেই কলেজ আসলে মহিলা কলেজ। মহিলা কলেজ থেকে কী ভাবে একজন পুরুষ ডিগ্রি নিতে পারে প্রশ্ন তুলে কমিশনের কাছে তদন্তের আর্জি জানিয়েছে জেডিইউ।

জেডিইউ কটাক্ষ করে বলেছে যেখানে প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়েই প্রশ্ন রয়েছে সেখানে সাধারণ বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো প্রশ্ন থাকবেই। বিরোধীরা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও বিজেপি বিধায়ক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন সীতামারিতে ২টি কলেজ রয়েছে।
একটি সকাল সিং কলেজ এবং আরেকটি রাম সেবক সিং কলেজ। যেটি মহিলা কলেজ। তিনি দাবি করেছেন ১৯৯৩ সালে সকাল সিং কলেজ থেকে তিনি ডিগ্রি নিয়েছিলেন। টাইপের ভুলে কলেজের নাম ভুল লেখা হয়েছে।












Click it and Unblock the Notifications