Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Holi 2025: হোলিতে মুসলিমদের ঘর থেকে না বেরোনোর নিদান বিজেপি বিধায়কের! শুনেই যা বললেন বিরোধী দলনেতা...

Holi 2025: দোরগোড়ায় হোলি। আর তার আগে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের (BJP MLA)। হোলির দিন মুসলিমদের ঘরেই থাকার পরামর্শ বিহারের (Bihar) মধুবনী জেলার বিসফি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌলের। তাঁর মন্তব্যের অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন বিধায়ক। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতেই একথা বলেছেন বলে জানান তিনি। পাল্টা সরব হয়েছে বিরোধী শিবির।

বিজেপি বিধায়ককে একহাত নিয়ে পাল্টা তোপ দাগলেন রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডির নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। "বিজেপি বিধায়ক কি বিহারকে তার বাবার রাজ্য ভাবেন," এমনই মন্তব্য তেজস্বীর। একইসঙ্গে ওই বিধায়ককে দল থেকে বের করে দিয়ে ক্ষমা চাওয়াতে হবে বলেও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে দাবি রাখলেন লালুপুত্র তেজস্বী।

holi

এবারে শুক্রবারে পড়েছে হোলি। সেদিনই আবার মসজিদে নমাজ পড়ার দিন। বিজেপি বিধায়ক বলেন, "বছরে একবারই হোলি আসে। রঙের উৎসব এটি। কাজেই মুসলিম বন্ধুরা যদি তাদের গায়ে রং লাগালে খারাপ ভাবেন, তাই আমি বলেছি বাড়ি থেকে না বের হতে। বড় মনের মানুষ হয়ে থাকলে তবেই বাড়ি থেকে বের হবেন। তাছাড়া বাড়িতে থাকলে কারও মুখোমুখিও হতে হবে না। বছরে ৫২ বার জুম্মা আসে। ওরা সৌভ্রাতৃত্বের কথা বলে। একটা জুম্মায় না হয় হিন্দুদের প্রতি সৌভ্রাতৃত্ববোধ দেখালেন।"

তেজস্বীকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক বলেন, "বিরোধীরা নিজেদের ভোট ব্যাঙ্কের স্বার্থে দ্বন্দ্ব সৃষ্টি করে চায়। আমরা ভোট ব্যাঙ্কের রাজনীতি করিনা।" পাল্টা তোপ দাগেন তেজস্বী যাদবও। "বিজেপি বিধায়ক কি বাবার রাজ্য মনে করেন? উনি কে? এহেন মন্তব্য কীভাবে করেন?" এরপরই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে তেজস্বী বলেন, "মুখ্যমন্ত্রী কিছুই জানেন না। দলিতরা অধিকারের কথা বললে তিনি তাদের অপদস্থ করেন। এবার কি বিধায়ককে ধমক দেবেন তিনি?"

মুখ্যমন্ত্রী কেবল নিজের কুর্সি বাঁচানোর চেষ্টায় থাকেন বলেও তোপ তেজস্বীর। তিনি আরও বলেন, "এই বিধায়ক আদৌ কিছু জানেন না। বিহারে প্রত্যেক মুসলিমকে রক্ষা করে পাঁচজন হিন্দু। কিন্ত বিধায়ক এখানে দাঙ্গা চান। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, ওদের এই ষড়যন্ত্র কখনই সফল হতে দেব না। মুখ্যমন্ত্রীর যদি সাহস থেকে থাকে, তাহলে বিজেপি বিধায়ককে ক্ষমা চাইতে বলবেন। কিন্তু আমি জানি মুখ্যমন্ত্রী তা করতে পারবেন না।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+