'চোর' বলায় রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন মোদী

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। কারণ রাহুল গান্ধী বলেছেন, সব চোরদের পদবী হয় মোদী। এই বক্তব্যের প্রেক্ষিতে সুশীল মোদী মামলা করবেন বলে জানিয়েছেন।

চোর বলায় রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করছেন মোদী

তিনি বলেন, আমি রাহুল গান্ধীর বিরুদ্ধে পাটনা আদালতে মানহানির মামলা করব। মোদী পদবী ব্যবহার করা কি অপরাধ? প্রশ্ন তুলে রাহুল ও কংগ্রেস শিবিরকে বিঁধেছেন তিনি।

সুশীলের কথায়, এইকথা বলে লক্ষ লক্ষ মানুষকে চোর বলেছেন রাহুল গান্ধী। তাঁদের ভাবাবেগে আঘাত করেছেন।

প্রসঙ্গত, সোমবার রাহুল গান্ধী আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মহারাষ্ট্রের নানদেড কেন্দ্র প্রচারের সময় দুর্নীতি ইস্যুতে আক্রমণ করেন রাহুল। বলেন, একটা জিনিস আমার বলুন, নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী... সকলের একই পদবী কীভাবে? কীভাবে সব চোরদের মোদী পদবী হয়?

এই মন্তব্যের প্রেক্ষিতেই বিজেপি নেতারা রাহুলকে তীব্র কটাক্ষ করেন। এবার সুশীল মোদী মানহানির মামলা করতে উদ্যোগ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+