আসানসোল থেকে পিছিয়ে প্রার্থী হয়েছিলেন বিহারে! নির্বাচনের আগে সেই পবন সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিজেপির

দোসরা মার্চ তাঁর নাম ঘোষণা করা হয়েছিল আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে। কিন্তু তেসরা মার্চ পবন সিং ঘোষণা করেন, তিনি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবার সেই পবন সিংকেই কিনা দল থেকে বহিষ্কার করল বিজেপি।

বিহারের সাধারণ মানুষের কাছে পবন সিংয়ের পরিচিতি ভোজপুরী গায়ক ও অভিনেতা হিসেবে। আসানসোলে লড়াই না করার সিদ্ধান্ত জানানোর পরে তিনি বিহারের কারাকাত কেন্দ্র থেকে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। নানা অনুরোধেও কাজ হয়নি। তিনি মনোনয়ন প্রত্যাহার করতে অস্বীকার করেন।

pawan singh

  • বিজেপি থেকে বহিষ্কার

পবন সিংয়ের দোষ, তিনি এনডিএ-র সরকারি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্তে অটল ছিলেন। যে কারণে বিজেপি শেষ পর্যন্ত তাঁকে বহিষ্কার করল।

বিজেপির তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিহারের কারাকাট লোকসভা আসন থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল থেকে তাঁকে বহিষ্কার করা হচ্ছে। এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই দলবিরোধী বলেই বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

  • পবন সিংয়ের অবস্থান

ভোজপুরী তারকা পবন সিং হগত সপ্তাহে বলেছিলেন, তিনি যে কোনও মূল্যে বিহারের কারাকাট আসন থেকে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করবেন না। তার আগে অবশ্য বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বিহারের মন্ত্রী প্রেম কুমার সিং বলেছিলেন পবন সিংয়ের উচিত মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া।

পবন সিং উত্তরে বলেছিলেন, তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না। কারণ যে জায়গায় তিনি রয়েছেন, সেখান থেকে ফিরে যাওয়ার কোনও মানে নেই। তিনি আরও বলেছিলেন, তিনি একজন শিল্পী, অপরাধী নন। তিনি বলেছিলেন, এটা ভারত, সবার বেঁচে থাকার অধিকার রয়েছে।

তবে শুধু পবন সিংই নন, ওই আসন থেকে তাঁর মা প্রতিমা সিংও মনোনয়ন জমা দিয়েছেন। একই আসন থেকে মা-ছেলের মনোনয়ন জমা প্রসঙ্গে পবন সিং বলেছেন, এটা একটা কৌশলের অংশ মাত্র। তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ী হবেন। কারণ কারাকাতের মানুষ তাঁদের মন তৈরি করে ফেলেছেন। তবে উল্লেখ করা প্রয়োজন গত শুক্রবার অর্থাৎ ১৭ মে পবন সিংয়ের মা প্রতিমা সিং কারাকাত আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

মার্চের শুরুতে আসানসোলে বিজেপির প্রার্থী হিসেবে নাম প্রকাশের পরে পবন সিং সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তাঁর জন্ম বাংলায়। তাঁর শরীরে সেখানকার জল ও লবণ রয়েছে। আসানসোলের মানুষের ভালবাসা তিনি পাবেন এবং জয়ী হবেন বলেও জানিয়েছিলেন। পরের দিনই অবশ্য তিনি লড়াই করবেন না বলে জানিয়েদেন।

পবন সিংয়ের পরিচিত একজন ভারতীয় প্লেব্যাক গায়ক হিসেবে। তিনি ভোজপুরি গান ললিপপ লাগেলুর জন্য পরিচিত। ভোজপুরি চলচ্চিত্রে কাজের জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+