Bihar Bandh: বাংলার পরে বিহারও প্রশ্নপত্র ফাঁস ঘিরে উত্তাল, বনধে থমকে জনজীবন
পশ্চিমবঙ্গের রোগ ছড়িয়েছে পাশের রাজ্য বিহারেও। এরাজ্যে বহুদিন ধরে প্রশ্নফাঁস, চাকরি বিক্রি ও অনৈতিকভাবে চাকরি দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। সেই একই চিত্র দেখা গিয়েছে পাশের রাজ্য বিহারেও। সেরাজ্যেও পাবলিশ সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন।
বিহার পাবলিক সার্ভিস কমিশনকে কেন্দ্র করে আক্রোশ আরও বাড়ছে সেরাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে। গত ১৩ ডিসেম্বরের পরীক্ষা বাতিল হোক কারণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই বিক্ষোভ চলছে এবং উত্তাল গোটা বিহার। যদিও কমিশন এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বিক্ষুব্ধ ছাত্রেরা রবিবার রাস্তায় নামলে জলকামান দিয়ে পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে। তারপরই আরও ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। যার ফলস্বরূপ এদিন সোমবার রাস্তা অবরোধ ও বিহার বনধের ডাক দেওয়া হয়েছে।

এই অবরোধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সিপিআই-এমএল রাস্তা রোকো ও অবরোধকে সরাসরি সমর্থন করেছে। এমনকী ফের পরীক্ষা নেওয়া হোক, এমন দাবিও জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে। পাশাপাশি দুর্নীতিকে চাপা দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের কণ্ঠরোধের প্রচেষ্টা হচ্ছে, তারও প্রবল সমালোচনা করে সরব হয়েছে সিপিআই-এমএল।
ছাত্রছাত্রীরা রাজভবনের সামনে নিয়ে বিক্ষোভ দেখাবেন। একইসঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজেদের ক্ষোভের কথা জানানোরও কথা রয়েছে। তবে এদিন বিহারে কী কী খোলা থাকছে আর কী বন্ধ তা নিয়ে সরকার স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সরকারি যানবাহন পরিষেবা খোলা থাকলেও তা স্তব্ধ হওয়ার আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে বাস, ট্রেন অবরোধ বা হামলার আশঙ্কা করছে সরকার।
ব্যাঙ্ক বা সরকারি অফিস সোমবারে খোলা থাকছে। সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে রবিবার পড়ুয়াদের বিক্ষোভে যোগ দেওয়া প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। গান্ধী ময়দানে জড়ো হয়ে প্রশান্ত কিশোর ছাত্রছাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের দিকে পদযাত্রা করতে চলেছিলেন। তারপরই পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মামলা করে।
প্রশান্ত কিশোর বিকেলে গান্ধী ময়দানে আসেন। এই এলাকায় কোনও প্রতিবাদ-বিক্ষোভ করা যায় না। তা সত্ত্বেও সেখানে বহু মানুষ জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ পুলিশের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications