EVM হ্যাক হয়েছে বিহারে, রিগিং করেছে বিজেপি, গুরুতর অভিযোগ পুস্পম প্রিয়ার
EVM হ্যাক হয়েছে বিহারে, রিিগং করেছে বিজেপি, গুরুতর অভিযোগ পুস্পম প্রিয়ার
ইভিএম হ্যাক করা হয়েছে বিহারে ভোটের ফলাফল প্রকাশের দিন গুরুতর অভিযোগ করলেন, প্লুরালস পার্টির প্রধান পুস্পম প্রিয়া। তিনি দাবি করেছেন বিহাের ভোটে রিগিং করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য দুপুরের ফলাফল যে দিকে এগোচ্ছে তাতে এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতার পথে এগোতে শুরু করেছে। পিছিয়ে পড়েছে মহাজোট। তারপরেই একের পর এক টুইটে বিজেপিকে বিঁেধছেন পুস্পম প্রিয়া।

ইভিএম হ্যাক হয়েছে বিহারে
সমীক্ষা রিপোর্ট ওলটপালট করে দিয়ে এগোচ্ছে এনডিএ জোট। মহাজোট পিছিয়ে পড়েছে। বিজেপির এই গতি মেনে নিতে রাজি নন প্লুরালস পার্টির প্রধান পুস্পম প্রিয়া। সরাসরি বিজেপির বিরুদ্ধে ইভিএম হ্যাকের অভিযোগ করেছেন তিনি। একের পর এক টুইটে লন্ডন রিটার্ন পার্টি প্রধান আক্রমণ শানিয়েছেন বিজেপি বিরুদ্ধে। তিনি দাবি করেছেন প্লুরালস পার্টির সব ভোট হ্যাক করে বিজেপি নিজের দিকে নিয়ে নিয়েছে।

বিজেপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ
বিহারে বিধানসভা ভোটে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন পুস্পম প্রিয়া। মাত্র ২৮ বছর বয়স তাঁর। লন্ডন থেকে এসেই উন্নত বিহারের লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিহারের দুটি কেন্দ্র থেকে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন তিনি। দুটিতেই হারছেন পুস্পম প্রিয়া। বিসফি কেন্দ্রে নোটার থেকেও কম ভোট পেয়েছেন পুস্পম প্রিয়া। অন্যদিকে বাকিপুর বিধানসভা কেন্দ্রে মাত্র ১২১টি ভোট পেয়েছেন তিনি।

সংখ্যা গরিষ্ঠতার পথে এনডিএ
বিহারে জেডিইউ-র তুলনায় বিজেপির ভোট বাড়ছে। কাজেই সংথ্যা গরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে এনডিএ জোট। ১৩৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। ৭২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে মহাজোট এখনও অনেকটাই পিিছয়ে রয়েছে এনডিএ জোটের তুলনায়। ১০৩টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট। তার মধ্যে ৬৫টি আসনে এগিয়ে রয়েছে আরজেডি।

উল্টে যাচ্ছে সমীক্ষা রিপোর্ট
উল্টে যাচ্ছে বিহারে বিধানসভা ভোটের সমীক্ষা রিপোর্ট। সমীক্ষা রিপোর্টে এগিয়ে রাখা হয়েছিল মহাজোটকে। তেজস্বী মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করা হয়েছিল। কিন্তু গণনা শুরু হতেই উল্টে গিয়েছে সব হিসেব নিকেশ। প্রথম থেকেই এগোতে শুরু করেছে এনডিএ জোট।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications