বিহারে গদিচ্যুত হতে চলেছেন নীতীশ? কী বলছে রিপাবলিক ভারতের বুথ ফেরত সমীক্ষা

নীতীশ কুমার কী ১৫ বছরের শাসনকালকে আরও দীর্ঘায়িত হতে চলেছে। এবছরের নির্বাচনে এটাই ছিল সব থেকে বড় প্রশ্ন। নীতীশকে চ্যালেঞ্জ জানিয়ে ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে এবছর একাধিক রাজনৈতিক শক্তি জোট হিসাবে রয়েছে। তখতের লড়াইয়ে এগিয়ে কে? জবাব দিল রিপাবলিক ভারতের জন কি বাত সমীক্ষা।

রিপাবলিক ভারতের জন কি বাত সমীক্ষার দাবি

রিপাবলিক ভারতের জন কি বাত সমীক্ষার দাবি

রিপাবলিক ভারতের জন কি বাত সমীক্ষার দাবি বিজেপি-জেডিইউর এনডিএ জোটের ঝুলিতে এবার যেতে চলেছে মাত্র ৯১ থেকে ১১৭টি আসন। এদিকে আরজেডির নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের ঝুলিতে যেতে চলেছে ১১৮ থেকে ১৩৮টি আসন। এদিকে এলজেপি এবার গতবারের থেকে ভালো ফল করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। চিরাগ পাসোয়ানের দল ৫ থেকে ৮টি আশন পাবে বলে ধরা হচ্ছে।

কোন দল কত আসন পাবে?

কোন দল কত আসন পাবে?

রিপাবলিক ভারতের জন কি বাত বুথ ফেরত সমীক্ষা বলছে, আরজেডি পাবে ৭৯ থেকে ৯১টি আসন, কংগ্রেস ২৪ থেকে ৩০টি, বামেরা ১৫ থেকে ১৭টি আসন পাবে। অন্যদিকে এনডিএর জেডিইউ ৩১ থেকে ৪২ টি আসন। বিজেপি ৬০ থেকে ৭৫টি আসন, হ্যাম ও ভিআইপি কোনও আসন পাবে না।

কোন জোটের ঝুলিতে কত ভোট

কোন জোটের ঝুলিতে কত ভোট

রিপাবলিকের সমীক্ষায় দেখা গিয়েছে মহাজোটই সরকার গড়বে বিহারে। সেক্ষেত্রে ৩৭ থেকে ৩৯ শতাশ ভোট শেয়ার এনডিএর থাকছে, ইউপিএ থাকবে ৪০ থেকে ৪৩ শতাংশ ভোট পাবে। এনডিএর ভোট শেয়ার ৩.৬ শতাংশ পড়বে। বিজেপি ১৮ থেকে ২০ শতাংশ ভোট পাবে, জেডিইউ ১৫-১৬ শতাংশ ভোট পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+