বিহারে বিজেপি-জেডিইউ জোটকে ম্লান করে উজ্জ্বল 'লণ্ঠন'! ইজিটির এক্সিট পোল একনজরে

বিহার ভোটের আগে যে পরিসংখ্যান সমীক্ষায় উঠে এসেছিল, তা বিহার ভোটের পরে কার্যত ১৮০ ডিগ্রি পাল্টে গিয়েছে। প্রথম দফার ভোটের পর নরেন্দ্র মোদী বিহারের সমস্ত জায়গায় ভোট প্রচারে গিয়ে বলেছিলেন যে , প্রথম দফার ভোটেই স্পষ্ট যে বিহার নীতীশ কুমারের পক্ষে রায় দিচ্ছে। এদিকে বিভিন্ব জায়গার সমীক্ষা যা বলছে তাতে দেখা যাচ্ছে বিহারে নীতীশ শিবির ২০২০ সালের বিধান সভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে। ইটিজি বিহার এক্সিট পোল এ নিয়ে কোন রায় দিল দেখা যাক।

 ইটিজি বিহার কী বলছে

ইটিজি বিহার কী বলছে

ইটিজি বিহারের এক্সিট পোল বলছে, এনডিএ এবার ১১৪ টি আসন পাবে ২৪৩ আসনের বিহার বিধানসভায়। অন্যদিকে, লালুপুত্র তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট বিহারে ১২০ টি আসন পাবে। প্রসঙ্গত, ইজিটির দাবি বিহারের বিধানসভা ভোটের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে।

 বিহারে ম্যাজিক ফিগার

বিহারে ম্যাজিক ফিগার

বিহারে ভোট যুদ্ধ জেতার ম্যাজিক ফিগার হল ১২২ টি আসন। মনে করা হচ্ছে পরিযায়ী শ্রমিক থেকে সিএএ, এনআরসি ইস্যু সঙ্গে নিয়ে সেই আসনের দাবিদার হতে পারে লালু পুত্র তেজস্বীর শিবির।

 চিরাগের ভাগ্যে কী রয়েছে?

চিরাগের ভাগ্যে কী রয়েছে?

লালু শিবিরের লণ্ঠনের আলো যেখানে 'তেজ' সেখানে এলজেপির চিরাগ শিবিরে ৩ টি আসন জুটতে পারে বলে খবর। ফলে এলজেপি বিহারে এনডিএর হাত ছেড়ে ২০২০ সালের বিধানসভার লড়াইতে ৩ টি আসন পাবে বলে দাবি ইটিজির সমীক্ষার।

 অ্যাক্সিসের সমীক্ষায় তেজস্বী ফ্যাক্টর কী বলছে?

অ্যাক্সিসের সমীক্ষায় তেজস্বী ফ্যাক্টর কী বলছে?

এদিকে, ইন্ডিয়া টুডে অ্যাক্সিসেপ সমীক্ষা বলছে তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বেশিরভাগের পছন্দ। দেখা গিয়েছে ১৮ থেকে ৩৫ বছরের যুবক সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি সমর্থক রয়েছেন তেজস্বীর। ফলে, মুখ্য়মন্ত্রিত্বের ভোট শেয়ারে সাবইকে পিছনে ফেলে ৪৭ শতাংশের সমর্থন নিয়ে এগিয়ে তেজস্বী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+