বিহারে ভোট শেয়ারের যুদ্ধে বিজেপি, জেডিইউ থেকে আরজেডি,কংগ্রেস কে কোথায়! জানাচ্ছে টাইমস নাওয়ের সমীক্ষা
বিহারের ২৪৩ টি আসনের বিধানসভা ভোটে কার্যত জোরদার হাওয়া লালু শিবিরের মহাজোটের। এমনই মত একের পর এক সমীক্ষার। মোদী সুনামিকে টক্কর দিয়ে এই হাওয়ার মাঝে দাঁড়িয়ে পার্টিগুলির ভোট শেয়ার একনজরে দেখে নেওয়া যাক। একনজরে দেখে নেওয়া যাক টাইমস নাও , সিভোটার কী বলছে।

জোটগতভাবে বিহারের ভোট শেয়ার , টাইমস এর সমীক্ষায়
টাইমস নাও এবং সি ভোটারের সমীক্ষা বলছে, বিহারে ইউপিএ জিতবে ১২০ টি আসন, আর এনডিএ জিতবে ১১৬ টি আসন। এরমধ্যে ইউপিএর ভোট শেয়ার হল ৩৬.৩ শতাংশ। আর এনডিএর ভোট শেয়ার ১১৬ টি আসনে ভোট শতাংশ দাঁড়াবে ৩৭. ৭ ।

পার্টিগতভাবে বিহারের ভোট শেয়ার , টাইমস এর সমীক্ষায়
বিহারে দলগত ভোট শেয়ারের সমীক্ষা বলছে, ২৪৩ আসনের বিহার নির্বাচনে ১২২ এর ম্যাজিক ফিগার দখলের লক্ষ্যে ভোট শেয়ারে বিহারে হাড্ডা হাড্ডি লড়াই বিজেপি ও আরজেডির মধ্যে। এনডিএর তরফে জেডিইউয়ের ভোট শেয়ার ১৫.১ শতাংশ, বিজেপি ২০. ১ শতাংষ, হ্যাম ১ শতাংশ, ভিআপি ১.২ শতাংশ। ইউপিএর তরফে আরজেডি ২২. ৯ শতাংশ, কংগ্রেস ৯. ৪ শতাংশ ভোট পাচ্ছে। বলছে টাইমসের সমীক্ষা।

বামেদের পরিস্থিতি বিহারে কেমন
বিহারের লেনিন গ্রাদ হিসাবে খ্যাত বেগুসরাই। এককালের বাম দূর্গে ২০১৯ সালের ভোটে এখানে জোর ধাক্কা দিয়েছিল বিজেপি । তবে এবার বেগুসরাই পুরনো ছন্দে ফিরবে বলে দাবি অনেকের। ফলে বিহারে বামেদের ভোট শতাংশ ৪। বাকিদের ভোট শতাংশ ১৭. ৫। এলজেপির ভোট শতাংশ ৮. ৫।

এলাকা ভিত্তিক ভোট শেয়ার
বিহারের শহুরে এলাকায় এনডিএর ভোট শেয়ার ৪৩.৮ শতাংশ, মহাজোটের ভোট শেয়ার ৩২.৬ শতাংশ, বাকিদের ২৩.৫ শতাংশ। মফঃস্বলে বিহারে এনডিএ ৩২.৭ শতাংশ, মহাজোট ৩৪.৩ শতাংশ, বাকিরা ৩৩ শতাংশ ভোট পাবে বলে দাবি টাইমসের সমীক্ষায়।

বিহারের গ্রাম দখলে রেখেছে মহাজোট
কথা বলে বিহারের গ্রামের ভোট যার দখলে তার মুঠোয় থাকে বিহারের ক্ষমতা!গ্রামের দিকে বিহারে এনডিএ ৩৬.৩ শতাংশ ভোট শেয়ার পাচ্ছে, অন্যদিকে আরজেডি এই ময়দানে ওস্তাদের মার দিয়ে গিয়েছে। এখানে লালু শিবিরের মহাজোটের শতাংশ ৪০.৫, বাকিদের ২৩.২ শতাংশ। বলছে টাইমস নাওয়ের সমীক্ষা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications