'মোদীজিই একমাত্র ফোন করেছিলেন আমার বাবা আইসিইউতে ভর্তির পর', চিরাগের মোদী-স্তূতি অব্যাহত ভোট আঙিনায়

'মোদীজিই একমাত্র ফোন করেছিলেন আমার বাবা আইসিইউতে ভর্তির পর', চিরাগের মোদী-স্তূতি অব্যাহত ভোট আঙিনায়

বিহারের ভোট ময়দানে অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠছেন চিরাগ পাসওয়ান। তাঁর বাবা প্রয়াত রামবিলাস পাসওয়ানের নেতৃত্বাধীন এলজেপি আপাতত চিরাগের নেতৃত্বে। আর বিহার নির্বাচনে নীতীশ বিরোধিতা করে এনডিএর হাত ছেড়ে একা লড়াই করা এলজেপির শিবিরের তরফে চিরাগের মোদী স্তূতি ঘিরে বহু জল্পনা উঠতে শুরু করেছে।

মোদীভক্ত 'হনুমান' বার্তার পর...

মোদীভক্ত 'হনুমান' বার্তার পর...

চিরাগ নিজেকে এর আগেই মোদী ভক্ত 'হনুমান' বলে দাবি করেন। এরপর সেই বার্তা নিয়ে জল্পনা, আলোচনার মাত্রা চড়তেই, চিরাগ বলেন, ' কেন আমি নরেন্দ্র মোদীকে সম্মান করব না? বাবা আইসিইউতে ভর্তির পর একমাত্র তিনিই পাশে থাকতে ফোন করেছিলেন।'

 চিরাগের রাজনীতি ও বিহারের ভোট অঙ্ক

চিরাগের রাজনীতি ও বিহারের ভোট অঙ্ক

প্রসঙ্গত চিরাগ বলেন, 'মোদী আমার হৃদয়ে বসবাস করেন, কেউ যদি আমার বুক চিড়ে ফেলেন তাহলে তা দেখতে পাবেন।'দু'-সপ্তাহেরও কম সময় বাকি, আর তার আগে চিরাগের একের পর একমন্তব্য বিহার রাজনীতিতে চরম চাঞ্চল্য সৃষ্টি করছে। এর আগে এলজেপিকে বিজেপি সাফ জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে ভোট চাইতে পারবে না এলজেপি। তবে রাজনৈতিক প্যাঁচে সেই প্রধানমন্ত্রীর নাম করেই ভোটের ময়দানে এগোতে চাইছেন চিরাগ।

চিরাগের বিজেপি সমর্থন ও নীতীশ বিরোধীতার মাত্রা

চিরাগের বিজেপি সমর্থন ও নীতীশ বিরোধীতার মাত্রা

রাজনীতিতে নতুন পা রাখা চিরাগ কার্যত এদিন নিজের সঙ্গে নীতীশ কুমারের তুলনা টানতেও ছাড়েননি। তিনি আগেই বলেন, ' নির্বাচন তিনি (নীতীশ) কেন একা লড়ছেন না? আমি নীতীশ কুমারের থেকে অনেকটাই জুনিয়ার, আর আমি একা লড়ছি। যদি তিনি গত ১৫ বছর কাজই করে থাকেন মানুষের জন্য, তাহলে তিনি কেন বিজেপির সমর্থন নিয়ে নির্বাচনে নামছেন?'

মোদীর প্রতি অগাধ শ্রদ্ধা চিরাগের

মোদীর প্রতি অগাধ শ্রদ্ধা চিরাগের

এর আগে এক সাক্ষাৎকারে এলজেপি নেতা বলেন, নরেন্দ্র মোদীর জন্য তাঁর শ্রদ্ধা অন্তরের। আর তিনি চাইছেন বিহারে বিজেপি র মুখ্যমন্ত্রী আসুক। বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী এলে তাকে এলজেপি সমর্থন করবে। পাশাপাশি তাঁর দাবি বিহারে সরকার এলজেপি ও বিজেপিই গড়বে। তিনি আরও একটি বিষয় সাফ করে দিয়েছেন, যে বিজেপি যদি তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চায়, তাহলেও তা তিনি গ্রহণ করবেন না। চিরাগ চাইছেন বিজেপির মুখ্য়মন্ত্রীই আসুক বিহারে। আর সেই মর্মেই তিনি বিহারে বিজেপির পাশে। অথচ এনডিএর হাত ছেড়ে তাঁর দল শুধুমাত্র নীতীশ বিরোধিতায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+