বিহার নির্বাচনের দামামা বাজিয়ে কংগ্রেস প্রকাশ্যে আনল ২১ জন প্রার্থীর নাম

বিহার বিধানসভা নির্বাচনে এবার দামামা বাজাল কংগ্রেস। শতাব্দী প্রাচীন এই পার্টির তরফে এদিন ২১ জনের প্রার্থীপদের তালিকা ঘোষিত হয়েছে । আর এবারেও কংগ্রেসের চেনা পরিবারতন্ত্রের বিভিন্ন দিক প্রার্থী তালিকায় উঁকি দিয়েছে। দেখা গিয়ছে আরও রদবদল।

 বিহার নির্বাচনের দামামা বাজিয়ে কংগ্রেস প্রকাশ্যে আনল ২১ জন প্রার্থীর নাম

বিহারের কালাহগাঁও আসনে কংগ্রেসের পরিষদীয় দলেরনো সদানন্দ সিংয়ের ছেলে শুভানন্দ সিংকে টিকিট দেওয়া হয়। দলে প্রার্থীপদের চেনা তালিকায় যদিও কিছু বদল দেখা গিয়েছে। আখোরি ঙ্কারনাথকে গয়া কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে কংগ্রেস। এর আগে সেখানে কংগ্রেসের মোহন শ্রীবাস্তব ভোটে দাঁড়িয়েছে। মূলত মোহন শ্রীবাস্তব ধর্ষণের দায়ে অভিযুক্ত থাকায় তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস।

উল্লেখ্য, লালু প্রসাদের আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের মধ্যে থেকে বিহার বিধানসভা নির্বাচন লড়ছে কংগ্রেস। কংগ্রেস এবারে ৬৩ টি আসন পেয়েছে বিহারে লড়ার জন্য। অন্যদিকে ২৪৩ টি আসনের বিহার বিধানসভা নির্বাচনে গতবার কংগ্রেস ২৭ টি আসনে জয় লাভ করে। এবার কংগ্রেসের হাওয়া কেমন থাকে সেদিকে নজর দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+