বিহার দখলের পথে NDA, অনিয়মের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ মহাজোট
বিহার দখলের পথে NDA, অনিয়মের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ মহাজোট
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও বিহারে জয়ের পথে এনডিএ। কিন্তু কিছুতই সেটা মেনে নিতে চাইছে না মহাজোট। গণনায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে কংগ্রেস এবং আরজেডি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আরজেডি সমর্থকরা। শেষ ঘোষণা পর্যন্ত বিহারের ২৪৩টি আসনের মধ্যে ১৪২টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাতে এনডিএ জোট জয়ী হয়েছে ৭২টি আসনে। আর মহাজোট জয়ী হয়েছে ৬৪টি আসনে।

হাড্ডাহাড্ডি লড়াই
হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিহারে। রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী এনডিএ জোট এগিয়ে রয়েছে মহাজোটের থেকে। জয়ের ধারা অব্যহত রেখেছে এনডিএ। তবে ব্যবধান অত্যন্ত কম। ১৪২টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে রাত ১০টা পর্যন্ত তাতে ৭২টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। মহাজোেটর দখলে রয়েছে ৬৪টি আসন।

পিছিয়ে পড়ছে বিজেপি
এনডিএ জোট এগোলেও একক হিসেবে আরজেডি থেকে পিছিয়ে পড়েছে বিজেপি। ঘোষিত ১৪২টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ৩৯টি আসন আর আরজেডির দখলে রয়েছে ৪৫টি আসন। এদিকে মহাজোটে কংগ্রেসের থেকে ভাল ফল করেছে বামেরা। কংগ্রেস ৮টি আসন দখলে রাখতে পেরেছে। অন্যদিকে বামেরা ১২ আসনে জয়লাভ করেছে। সার্বিকভাবে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট। আর এনডিএ জোট এগিয়ে রয়েছে ৫১টি আসনে। কাজেই বোঝা যাচ্ছে কানায় কানায় লড়াই চলছে।

কমিশনের দ্বারস্থ মহাজোট
ভোট গণনায় কারচুপির অভিযোগে রাতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস এবং আরজেডি। তাঁরা অভিযোগ করেছেন ভোট গণনায় কারচুপি করেছেন নীতীশ কুমার এবং সুশীল মোদী। সেকারণেই গণনা শেষ হতে এতো দেরি। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল করোনা মহামারীর কারণে বুথে সংখ্যা বাড়ানো হয়েছিল সেকারণেই ভোট গণনায় দেরি হচ্ছে।

নীতীশই মুখ্যমন্ত্রী
এদিকে বিজেপি পিছিয়ে পড়তেই নীতীশ কুমারের বাসভবনে হাজির হয়েছেন বিহারে বিজেপির শীর্ষ নেতারা। প্রথমের দিকে নীতীশের মুখ্যমন্ত্রী করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ এবার এনডিএ জোটে জেডিইউকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। ভোটের সংখ্যায় অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। যদিও বিজেপি স্পষ্ট করে দিয়েছে এনডিএ সরকার গড়লে নীতীশই হবেন তাঁদের মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications