বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ডে ১২২ এর ম্যাজিক ফিগার পার এনডিএর! পরিসংখ্যান একনজরে
বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ডে ১২২ এর ম্যাজিক ফিগার পার এনডিএর! পরিসংখ্যান একনজরে
২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে ১২২ হন ম্যাজিক ফিগার। যা ধরে রাখলেই বিহারের গদি দখলের লড়াইয়ে এ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এদিন বিহারের ২২ রাউন্ডের গণনা বাকি থাকতে এই অঙ্ক ছুঁয়েছে এনডিএ। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিস্থিতি এখন বিহার কেমন দেখে নেওয়া যাক।

বিষন্নতা থেকে উদযাপন বিজেপি দফতরে
সকালের ট্রেন্জের দিকে তাকিয়ে বিহারের পাটনার বিজেপি দফতরে ব্যাপক বিষন্নতা দেখা যায়। তবে বেলা গড়াতেই পাশা পাল্টে যেতে থাকে। হাড্ডাহাড্ডি লড়াই থেকে কার্যত একের পর এক জায়গায় জয় ছিনিয়ে নেয় এনডিএ। এক্ষত্রে জয়ের বড় রাস্তা দেখায় বিজেপি। তারা শরিক জেডিইউকে ছাপিয়ে কার্যত তাবড় রাজনীতি বিহারকে উপহার দিয়েছে!

বিজেপি -জেডিইউ পরিসংখ্যান
বেলা ১১টা পর্যন্ত যা পরিস্থিত তাতে এনডিএর দখলে ১২৫ টি আসন ৮ রাউন্ডের গণনার শেষে । মহাজোটের দখলে রয়েছে ১০৯ টি আসন। সেক্ষেক্রে বিজেপি একাই দখলে রেখেছে ৬৩ টি আসনষ শরিক জেডিইউ ৫৭ টি আসনে বিহারে এগিয়ে।

সংখ্যা গরিষ্ঠ দল এখনও আরজেডি
এদিকে, বিজেপি জোটের এনডিএ বিহারের মসনদ দখলের দিকে এগিয়ে যেতেই দেখা যাচ্ছে একের পর একজায়গা থেকে মহাজোট প্রার্থীদের হারের খবর। তবে খনও পর্যন্ত বিহারে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে আরজেডি উঠে আসছে। আরজেডির দখলে ৬৬ টি আসন।

কংগ্রেস, এলজেপির পরিস্থিতি
বিহারে এনডিএর হাত ছেড়ে যাওয়া এলজেপির দখলে মোট ২ টি আসন এখনও পর্যন্ত এসেছে। এদিকে, কংগ্রেস ২৭ আসনে এগিয়ে। তবে এখনও পর্যন্ত ২২ রাউন্ডের গণনা বাকি।












Click it and Unblock the Notifications