বিহারে নভেম্বরে দুই দফায় বিধানসভা ভোট, আপের পদক্ষেপে ইন্ডি জোটে বড় ধাক্কা

বিহারে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। আজ নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো।

নভেম্বরের ৬ ও ১১ তারিখ হবে ভোট গ্রহণ। গণনা ১৪ নভেম্বর। জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।

১৬ নভেম্বরের মধ্যে বিহারে নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবে বলেও জানিয়েছেন তিনি। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, শেষ দুই রাউন্ডের গণনার আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করে ফেলা বাধ্যতামূলক।

বিহার বিধানসভা নির্বাচনে ৭.৪ কোটিরও বেশি মানুষ ভোট দেওয়ার যোগ্য। তাঁদের মধ্যে ১৪ লক্ষ নতুন ভোটার রয়েছেন। নির্বাচন কমিশন জোর গলায় দাবি করেছে, বিহারে বিধানসভা নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। জ্ঞানেশ কুমার আরও বলেন, বিহারের মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি। যাঁদের মধ্যে ৩.৯২ কোটি পুরুষ এবং ৩.৫০ কোটি মহিলা। ১৪ লক্ষ ভোটার এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন। ৪ লক্ষ ভোটার প্রবীণ নাগরিক।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ১০০ বছরের বেশি বয়সের ভোটারের সংখ্যা ১৪ হাজার। মোট ৯০,৭১২টি ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, প্রশাসনকে সহিংসতার প্রতি জিরো টলারেন্স মনোভাব নিয়ে চলতে এবং ভোটার বা প্রার্থীদের যাতে কোনও হুমকির মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এদিনই ধাক্কা খেল বিরোধীদের ইন্ডি জোট। আম আদমি পার্টি জানিয়ে দিল ২৪৩টি আসনেই তারা প্রার্থী দেবে। আজ প্রথম তালিকায় ১১ জন প্রার্থীর নাম ঘোষণাও করে দিল আপ। বিহারে আপের দায়িত্বপ্রাপ্ত অজেশ যাদব বলেন, আমাদের জোট বিহারের মানুষের সঙ্গে। কোনও দল বা জোটের সঙ্গে নয়। দিল্লি ও পঞ্জাবে শিক্ষা, স্বাস্থ্য, জনকল্যাণে আপ সরকারের সাফল্যের কথাই নির্বাচনী প্রচারে তুলে ধরা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+