'জেডিইউয়ের সমর্থন ছাড়া রামবিলাস রাজ্যসভার আসন কিভাবে পেতেন !' বিহারে ভোট আঙিনা তাতিয়ে সরব নীতীশ

বিহার বিধানসভা নির্বাচন ২০২০ র দামামা বেজে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হতেই এবার ধীরে ধীরে রাজনৈতিক দলগুলি নিডেদের আসন , প্রার্থী সংখ্যা নিয়ে ভোট গণিত কষে চলেছে। এদিকে, এরই মাঝে এনডিতে সংঘাত হেনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে রামবিলাস পাসওয়ানের এলজেপি। আর তাকেই কার্যত খোঁচা দিলেন নীতীশ কুমার।

নীতীশের শক্তিশেল

নীতীশের শক্তিশেল

' জেডিইউ পাশে না থাকলে কি রামবিলাস পাসওয়ান রাজ্যসভায় আসন পেতেন? ২ জন বিধায়কের ওপর নির্ভর করে কি আর রাজ্যসভায় আসন পেতেন রামবিলাসরা ? এটা হয়েছে শুধু বিজেপি আর জেডিইউয়ের সমর্থনে..' এদিন ঠিক এই ভাষাতেই বিহারে এনডিএর মুখ্যমন্ত্রী পদরে দাবিদার তথা বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তোপ দাগেন।

 পাসওয়ান বনাম কুমার

পাসওয়ান বনাম কুমার

উল্লেখ্য, রামবিলাস পাসওয়ানের দল এলজেপি জানিয়েছে, বিহার নির্বাচনে তারা এনডিএর সঙ্গে নয় একক লড়াইয়ে বিশ্বাসী। রামবিলাসরা বিজেপি -জেডিইউ জোটের হাত ছাড়তেই তাদের দিকে তোপ দাগতে শুরু করেছে গেরুয়া বাহিনী। এদিকে, রামবিলাস শিবিরের দাবি, নীতীশকে তারা কিছুতেই মুখ্যমন্ত্রী হিসাবে মানতে চাইছে না। আর সেই কারণেই জোট থেকে সরে একা লড়াইয়ের পদক্ষেপ।

নীতীশের তোপ

নীতীশের তোপ

এদিন এলজেপির বিরুদ্ধে ক্ষোভের সুরে নীতীশ কুমার বলেন, এলজেপির জন্য নীতীশ কুমার নিজে ছাড়াও বিজেপির নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী প্রচারে যান। আর সেই জায়গা থেকে পাসওয়ানদের এমন হাবভাব মানা যায়না বলে দাবি করেন নীতীশ।

 বেজেপির খোঁচা চিরাগকে!

বেজেপির খোঁচা চিরাগকে!

এদিকে, এদিন বিজেপি -জেডিইউ নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিহরের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তিনি বলেন, রামবিলাস পাসওয়ানের শরীর সুস্থ থাকলে এমন সিদ্ধান্ত এবজেপি নিতনা। এক্ষেত্রে তিনি যে চিরাগ ক্যাম্পকে কাঠগড়ায় তুলছেন তা বলাই বাহুল্য। রামবিলাসের ছেলে চিরাগ বিহারে এই জোট অঙ্কের জটিলতা তুলে ধরেছে বলে মৃদু ইঙ্গিত করেন মোদী। প্রসঙ্গত রামবিলাস পাসওয়ানের কাছে ২০২০ বিহান নির্বাচন মুখ্যমন্ত্রিত্বের জন্য পাখির চোখ। কারণ এলজেপি সূত্রের খবর, আগামী নির্বাচনে সম্ভবত পাসওয়ান ক্যাম্পের মুখ হবেন রামপুত্র চিরাগ।

বিহারে আসন রফা ও ভোট গণিত

বিহারে আসন রফা ও ভোট গণিত

এদিন ৫০:৫০ অনুপাতে বিহারে আসন বণ্টনের খতিয়ান পেশ করে বিজেপি জোট। ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে ১২১ টি আসনে লড়ছে বিজেপি। নীতীশের জেডিইউ লড়বে ১২২ টি আসনে এছাড়াও গোবলয়ের আঞ্চলিক দল বিকাশশীল ইনসান পার্টিকে বিজেপি আনুপাতিক হারে রাখবে আসনের ক্ষেত্রে। অন্যদিকে, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চাকে আসন ভাগ করে দেবে জেডিইউ। এভাবেই ভোট-আসান ভাগের সমঝোতা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+