বিহার নির্বাচনে বিজেপি বিরোধী শিবির রণাঙ্গনে নামার প্রস্তুতিতে! চূড়ান্ত হল আসন রফা
বিহার নির্বাচনে বিজেপি বিরোধী শিবির রণাঙ্গনে নামার প্রস্তুতিতে! চূড়ান্ত হল আসন রফা
কংগ্রেসকে ৬০ টির বেশি আসন দিতে সহমত ছিলেন না আরজেডি প্রধান লালু প্রসাদ। অন্যদিকে সিপিআইএমএল ৩০ আসন চেয়ে পেয়েছে ১৫ টির রফাসূত্র। এমন পরিস্থিতিতে বিজেপি বিরোধী আরজেডির নেতত্বাধীন মহাজোটে কার্যত প্রার্থীপদ চূড়ান্ত হয়েছে।

আরজেডি ক'টি আসনে?
উল্লেখ্য, জেলবন্দি লালু প্রসাদ যাবদ ছেলে তেজস্বীকে জানিয়ে রেখেছিলেন মহাজোটের আসন রফায় যেন বিহারে তাঁর দল ১৫০ টি আসনে লড়ে। সেই মতো ঘুঁটি চেলেও, আরজেডি সম্ভবত ১৪৫ টি আসনে লড়বে। আগামীকালই প্রার্থী তালিকা ঘোষিত হবে বলে খবর।

৭০ টি চেয়ে কংগ্রেস কত পাচ্ছে?
শোনা গিয়েছিল, বিহারে ৭০ টি আসনে কংগ্রেস লড়ার জন্য আসন দাবি করেছিল। আর সেই মতো কংগ্রেসকে ৭০ টি আসনই দেওয়া হচ্ছে। এদিকে কংগ্রেসকে ৬০ এর বেশি আসন দিতে নারাজ ছিলেন জেলবন্দি লালু।

কোন নির্দেশ ছিল লালুপুত্রের কাছে?
উত্তরপ্রদেশের গতবারের নির্বাচনে বাবা মুলায়মের পরামর্শে কান না দিয়ে ছেলে অখিলেশ সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের সমঝোতা করেছিলেন। তারপর নির্বাচনে কংগ্রেস কার্যত ধরাশায়ী হয়ে যায় অমিত শাহের বিজেপির কাছে। সেই ভুল যেন বিহারের নির্বাচনে লালুপুত্ররা না করেন, সেবার্তা ছেলেদের দিয়ে রেখেছেন লালু। তিনি জানিয়েছেন, বিহারে কংগ্রেসকে ৬০ থেকে ৬১ এর বেশি আসন যেন আরজেডি না ছাড়ে।

কোন ছকে লালু শিবির?
উল্লেখ্য, আরজেডি সূত্রের খবর , লালু কংগ্রেসের ওপর ভরসা রাখতে পারছেন না। কারণ , ভোটের ফলাফলের পর কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেলে শতাব্দী প্রাচীন দলটি ক্ষমতা দখল নিয়ে আরজেডিকে চাপ দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার গোবলয়ের আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব বেশি দলে , ফলাফলের সাপেক্ষে তারা ভোটের পর অন্যদিকে যখন তখন ঘুরে যেতে পারে। তাই সবচেয়ে বেশি আসনে বিহারে আরজেডিই বিরোধীদের তরফে লড়াই করতে চাইছে। যাতে জোট ক্ষমতা তাঁর দখলে থাকে।
অস্ত্র না নিয়েও স্বাধীনতা অর্জন সম্ভব,পথ দেখিয়েছিলেন তিনি, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রামনাথ কোবিন্দের












Click it and Unblock the Notifications