বিহার বিধানসভা নির্বাচন ২০২০: 'জেলবন্দি' লালু নিচ্ছেন আরজেডি প্রার্থীদের 'ইন্টারভিউ'! কী ঘটছে

বিহার বিধানসভা নির্বাচন ২০২০: 'জেলবন্দি' লালু নিচ্ছেন আরজেডি প্রার্থীদের 'ইন্টারভিউ'! কী ঘটছে বিহারে

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডির নেতা লালু প্রসাদ যাদব , বিহার নির্বাচন আসতেই ফের খবরে। তিনি কাগজে কলমে 'জেলবন্দি' হয়েও অসুস্থতার জেরে হাসপাতাল, আর সেখান থেকে সরকারি বাংলোতে! শুনতে অবাক লাগলেও বিহারের নির্বাচনী আঙিনায় এমনটাই ঘটছে। এহেন লালুপ্রসাদ এবার সেই বাংলো থেকেই শুরু করলেন পার্টি কর্মীদের 'ক্লাস' নেওয়ার পালা।

লালু প্রসাদ ও ইন্টারভিউ!

লালু প্রসাদ ও ইন্টারভিউ!

জানা গিয়েছে, হাসপাতালে কোভিড সংক্রমণের আতঙ্কে জেলবন্দি লালু প্রসাদ যাদবকে ডিরেক্টর্স বাংলোতে আপাতত রাখা হয়েছে। আর পশুখাদ্য় কলেঙ্কারির দায়ে দোষী সাব্যস্ত এই নেতা সেই বাংলো থেকেই দলীয় প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। বিহার বিধানসভা ভোচের আগে 'লালুর পাঠ' ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

 প্রতিদিন সিভি পাচ্ছেন লালু!

প্রতিদিন সিভি পাচ্ছেন লালু!

বিজেপির দাবি, আরজেডি থেকে টিকিট পাওয়ার জন্য প্রতিদিন বহু সিভি পেয়েছেন লালু। মোট ৫০০০ সিভি লালু পাওয়ার পরই চলেছে ইন্টারভিউ পর্ব। প্রসঙ্গত, বুধবার আরজেডি দলের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিহারে মোট ১৪৪ টি আসনে লড়তে চলেছে লালু প্রসাদের দল। আর বাকি পদে প্রার্থী হতেই এখন লালু প্রসাদের কাছে সিভি জমা পড়ছে বলে দাবি বিজেপি শিবিরের।

আইন নিয়ে খেলা..!

আইন নিয়ে খেলা..!

লালু-বিরোধী শিবির লালু প্রসাদের এমন গতিবিধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের দাবি, যে একজন দোষীকে দিনের পর দিন কেন এভাবে খোলা ছাড় দিয়ে রাখা হবে? বিষয়টিতে তিনি আইন নিয়ে খোলার সামিল বলে ব্যাখ্যা করেছেন। ডিরেক্টর্স বাংলাতে লালু যেভাবে দলের সহযোগীদের ইন্টারভিউ নিচ্ছেন, তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। উল্লেখ্য, এই নিয়ে ঝাড়খণ্ডে হাসপাতাল বন্দি লালুর প্রসঙ্গে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে তোপ দাগছে বিজেপি।

হাসপাতাল থেকে সক্রিয় লালু!

হাসপাতাল থেকে সক্রিয় লালু!

জানা যাচ্ছে রাঁচির ওই আরএমএস হাসপাতাল থেকেই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন লালু প্রসাদ। যাঁকে বিজেপি দাবি করেছে 'বিশ্বর সবচেয়ে দীর্ঘ সময়ের রোগী '
হিসাবে, যিনি সমস্ত 'রেকর্ড ' ভেঙে দিয়েছেন বলে দাবি করা হয়। জানা যাচ্ছে এখন ডিরেক্টর্স বাংলোতে এসে লালু প্রসাদ কংগ্রেস নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। যা চলছে ফোনের মারফৎ। বিজেপির প্রশ্ন, 'জেলবন্দি' কেউ কিভাবে ফোন পেতে পারে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+