'রোগী হিসাবে সব রেকর্ড ভেঙে দিয়েছেন' দোষী সাব্যস্ত লালু! আরজেডি নেতাকে টার্গেট বিজেপির
'রোগী হিসাবে সব রেকর্ড ভেঙে দিয়েছেন' দোষী সাব্যস্ত লালু! আরজেডি নেতাকে টার্গেট বিজেপির
পশুখাদ্য কলেঙ্কারির দায়ে তিনি অভিযুক্ত হয়ে জেলযাত্রা করেন। কিন্তু তারপর অসুস্থতার জেরে গত ২ বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন লালু প্রসাদ যাদব। আর এই নিয়েই এবার সুপর চড়াল বিজেপি।

বিজেপির অভিযোগ
বিজেপি দাবি তুলেছে, আরজেডি প্রধান লালুপ্রসাদ রোগী হিসাবে বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়ে হাসপাতালে দীর্ঘদিন পড়ে রয়েছেন। হাসপাতাল থেকে তাঁকে সত্ত্বর জেলের হাসপাতালে পাঠানোর দাবি তুলেছে বিজেপি। বর্তমানে লালুপ্রসাদ বিহারের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি রয়েছেন।

কিভাবে দিন কাটছে লালুর?
উল্লেখ্য়, হাসাতালের পেইং ওয়ার্ডে আপাতত রয়েছেন লালুপ্রসাদ। তাঁকে করোনা আতঙ্কের সময় হাসপাতাল থেকে সরিয়ে কেলিস বাংলোতে তথা হাসপাতালের বাংলোতে রাখা হয়। তার আগে ৫ অগাস্ট পর্যন্ত তিনি হাসপাতালের বেডে ছিলেন।

কোন অসুস্থতা লালুর ?
জানা গিয়েছে, ডায়াবেটিস ও হাইপারটেনশনে টাইপ টু রোগ রয়েছে লালুপ্রসাদ যাদবের। এছাড়াও কিডনির সমস্যা রয়েছে। যার জেরে একাধিক রোগ লালু প্রসাদের শরীরকে দুর্বল করছে। ঐর একারণেই লালুপ্রসাদ যাদব হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে আরজেডি ক্যাম্প। যাদের দাবি, বিজেপি রাজনৈতিক স্বার্থে লালুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছে।

বিহার নির্বাচন ও বিজেপির বনাম আরজেডি
লালু প্রসাদের আরজেডির নেতৃত্বাধীন জোটের সঙ্গে নীতীশের জেডিইউ সহ বিজেপির এনডিএ জোটের লড়াই এবার বিহারে। এদিকে, এনডিএ থেকে সরে আলাদা ভাবে বিহার নির্বাচনে লড়ার চেষ্টায় রয়েছে এলজেপি। এমন ভোটঅঙ্কে ক্রমেই জোরদার হচ্ছে বিহার রাজনীতির রাজনৈতিক চাল।












Click it and Unblock the Notifications