বিহার বিধানসভা ভোট ২০২০: কানায় কানায় টক্কর, এনডিএ জোটের ঘাড়ে শ্বাস ফেলবে মহাজোট
বিহার বিধানসভা ভোট ২০২০: কানায় কনায় টক্কর, এনডিএ জোটের ঘাড়ে শ্বাস ফেলবে মহাজোট
নিশ্চিন্তে ঘুম আর হবে না নীতীশদের। লোকনীতি ও সিএসডিএস বিহার ওপিনিয়ন পোল একের পর যে তথ্য পেশ করেছে তাতে ঘুম ছুটেছে বিজেপিরও। ২০২০র ঐতিহাসিক বিধানসভা ভোটে কানায় কানায় লড়াই হতে চলেছে মহাজোট ও এনডিএ জোটের মধ্যে। দুই প্রতিপক্ষের মধ্যে মাত্র ৬ শতাংশ ভোটের ফারাক থাকবে।

কানায় কানায় লড়াই
মসৃণ নয় পথ। ২০২০ সালের বিধানসভা ভোট ভাইটাল হতে চলেছে নীতীশের পক্ষে। লোকনীতি ও সিএসডিএস বিহার ওপিনিয়ন পোল বলছে কানায় কানায় লড়াই হবে মহাজোট আর এনডিএ জোটের মধ্যে। মাত্র ৬ শতাংশ ভোটের ফারাক থাকবে এই দুই প্রতিপক্ষ জোটের মধ্যে। নীতীশ কুমাররা ৩৮ শতাংশ ভোট এখনও পর্যন্ত সুনিশ্চিত করতে পেরেছে। অন্যদিকে মহাজোট ইতিমধ্যে ৩২ শতাংশ ভোট সুনিশ্চিত করেছে। মাত্র ৬ শতাংশ ভোটের লিডে থাকবে এনডিএ জোট।

ভোট বাড়বে মহাজোটের
বিজেপির ঘুম উড়িয়ে এবারের বিধানসভা ভোটে বেশ কিছুটা ভোট বাড়িয়ে নেবে মহাজোট। জনমত সমীক্ষা বলছে গতবারের চেয়ে ৩.৫ শতাংশ ভোট বাড়বে মহাজোটের। যাতে রয়েছেন আরজেডি, কংগ্রেস, বাম দলগুলি। একেবারে এনডিএ জোটের ঘাড়ে শ্বাস ফেলতে চলেছে তেজস্বীরা। চাপ বাড়বে নীতীশের।

নীতীশের জনপ্রিয়তায় ঘাটতি
জনমত সমীক্ষা আগেই বলেছে নীতীশ কুমারের জনপ্রিয়তায় ঘাটতি দেখা দিয়েছে। রাজ্যের সিংহভাগ ভোটারই নীতীশকে আর মুখ্যমন্ত্রী পদে দেখতে চান না। কারণ নীতীশের কাজে খুশি নন বিহারের জনতা। যার অন্যতম কারণ কর্মসংস্থান এবং পরিকাঠামো গত উন্নয়ন বলে মনে করছে রাজনীতিকরা।

এনডিএ-র ভরসা মায়াবতী, খুশওয়ারা
এদিকে যে বিপুল ভোটের ঘাটতি এনডিএ জোটে দেখা দেবে সেটা একমাত্র পূরণ করতে পারেন মায়াবতী, উপেন্দ্র খুশওয়া এবং আসাদ উদ্দিন ওয়েইসির দল। তাঁরা এনডিএকে সমর্থন জানালে সরকার গড়ার মতো সুবিধাজনক অবস্থানে যেতে পারবেন নীতীশ কুমার। নইলে বড় কঠিন ঠাঁই হতে চলেছে বিহারের বিধানসভা












Click it and Unblock the Notifications