বিহার : রেললাইনে বসে গান শুনতে গিয়ে প্রাণ গেল ২, গুরুতর আহত ১

ট্রেনলাইনে বসে গান শুনতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা এলাকায়।

দ্বারভাঙা, ১৩ ডিসেম্বর : ট্রেনলাইনে বসে গান শুনতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা এলাকায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে। তিন যুবক রেললাইনের উপর বসে গান শুনছিলেন। কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে তারা এত মশগুল হয়ে যায় যে ট্রেন আসছে শুনতে পায়নি তারা।

বিহার : রেললাইনে বসে গান শুনতে গিয়ে প্রাণ গেল ২, গুরুতর আহত ১

রেলওয়ে পুলিশের অফিস ইন চার্জ এনকে সিং জানিয়েছেন, "সমস্টিপুর-দ্বারভাঙা-রাক্সাওল-ডেমু ট্রনে বারবার হর্ন দিতে থাকলেও কানে হেডফোন থাকায় তারা তা শুনতে পায়নি এবং ট্রেনের চাকার তলায় চলে আসে তারা।"

মৃতদের শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলেই মহম্মদ উমর নামে এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহম্মদ শাহিল নামে অন্য একজনের মৃত্যু হয়। মহম্মদ সাবির গুরুতর অবস্থায় দ্বারভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটেছে দ্বারভাঙা স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে গেট নম্বর ২৪ ও ২৫-এর মাঝে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+