আবগারি দুর্নীতি মামলায় বেসকুর খালাস কেজরি, মণীশরা, বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্র বলছে আপ

আবগারি নীতি মামলায় দিল্লির আদালত বেকসুর খালাস করল অরবিন্দ কেজরিওয়ালকে। আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী রায় ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়লেন সাংবাদিকদের সামনে, কেঁদেও ফেললেন।

এটিকে স্বাধীন ভারতের ইতিহাসে 'বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্র' আখ্যা দিয়ে কেজরিওয়াল বলেন, "আদালত প্রমাণ করেছে যে কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং আম আদমি পার্টি 'কট্টর ইমানদার'।"

কেজরিওয়ালের অভিযোগ, আম আদমি পার্টিকে (আপ) শেষ করার উদ্দেশ্যেই আবগারি মামলার এই 'ষড়যন্ত্র' করা হয়েছিল। তাঁর দাবি, এটি সম্পূর্ণ জাল মামলা, যার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ছিল।

দিল্লির একটি আদালত আজ কেজরি, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াদের আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

সিবিআই চার্জশিট গ্রহণে অস্বীকার করে বিশেষ বিচারক জিতেন্দ্র সিং বলেন, প্রমাণবিহীন অনেক দুর্বলতা চার্জশিটে ছিল। এই মামলায় দুই আপ নেতা ছাড়াও ২১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সিবিআই তৎকালীন আপ সরকারের বাতিল আবগারি নীতির কথিত দুর্নীতি তদন্ত করছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+