রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে টুজি-র থেকেও বড় দুর্নীতি হবে দেশে : কুমার বিশ্বাস

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে টুজি-র থেকেও বড় দুর্নীতি হবে দেশে : কুমার বিশ্বাস
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে টু-জি স্পেকট্রামের থেকেও বড় সড় দুর্নীতি হবে দেশে। মঙ্গলবার রাহুল গান্ধীর বিষয়ে এমন মন্তব্য করে ফের খবরের শীর্ষে উঠে এসেছেন আপ নেতা কুমার বিশ্বাস। দুর্নীতিকে মূল থেকে কেটে ফেলতে হবে বলে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তারই জবাবে এদিন এমনটা জানান কুমার বিশ্বাস।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আম আদমির নেতা কুমার বিশ্বাস বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। তবে রাজনীতির পথ পরিবর্তন করা দরকার। সে কাজটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

রাহুল গান্ধী যত চেষ্টাই করুক আমেঠীতে নিজের হার আটাতে পারবেন না

আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়াবেন কুমার বিশ্বাস। সুলতানপুরের বিধায়ক সঞ্জয় সিংকে আসাম থেকে রাজ্যসভা সদস্যদের জন্য মনোনয়ন দেওয়ার প্রেক্ষিতে কুমার বলেন, রাহুল গান্ধী যত চেষ্টাই করুক আমেঠীতে নিজের হার আটাতে পারবেন না।

সম্প্রতি টিভি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল গুজরাত দাঙ্গা ও ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা দুটিকে বিপরীত ভাবে দেখানোর চেষ্টা করেন। সেই প্রেক্ষিতে কুমার বিশ্বাসের কটাক্ষ, দাঙ্গা দাঙ্গাই। যিনি জানেনই না দাঙ্গা কী, তিনি দেশ কি করে চালাবেন।

দেশ কে চালাবে তা তো জানা যাবে নির্বাচনের ফল ঘোষণার পর। কিন্তু এক মাস দিল্লির ক্ষমতায় আসা আপ সরকার দেশ চালানোর পরিস্থিতিতে নাই তা মেনে নিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+