শেষ লড়াইয়ে বাজিমাত! বিগ বস ১৯-এ বিজয়ীর ট্রফি জিতলেন গৌরব খান্না, কী বললেন অভিনেতা?
বিগ বস ১৯-এর শেষ লড়াই এবার শেষ হল। বিগ বস ১৯-এর গ্র্যান্ড ফিনালেতে ফারহানা ভাটকে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি জিতে নিলেন গৌরব খান্না। চ্যাম্পিয়ন গৌরব খান্নার নাম ঘোষণা করেছেন সলমন খান। ট্রফির পাশাপাশি অনুপমা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা পুরস্কার হিসেবে ৫০ লক্ষ টাকাও পেলেন। গৌরবের বন্ধু, পরিবার ও ভক্তদের উচ্ছ্বাসে ভরে গেছে পুরো সমাজ মাধ্যম।

বিগ বস ১৯-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার রাত ৯টায়। একই দিনে কালার্স টিভিতেও অনুষ্ঠানের প্রিমিয়ার দেখানো হয় রাত ৯টা এবং রাত ১০টা ৩০ মিনিটে। ফিনালেতে উপস্থিত ছিলেন করণ কুন্দ্রা এবং সানি লিওনসহ আরও বেশ কয়েকজন সেলিব্রিটি।
এছাড়া বলিউড তারকা কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে তাদের আসন্ন ছবি 'তু মেরি, ম্যায় তেরা; ম্যায় তেরা, তু মেরি(Tu Meri Main Tera; Main Tera Tu Meri)'-র প্রচারণা করতে গ্র্যান্ড ফিনালেতে যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন গায়ক পবন সিংও।
'বিগ বস ১৯'-এর ট্রফি জেতার জন্য সেরা পাঁচজন ছিলেন। তাঁরা হলেন গৌরব খান্না, ফারহানা ভাট, আমাল মালিক, তানিয়া মিত্তল এবং প্রণীত মোরে। প্রণীত মোরে, তানিয়া মিত্তল, অমাল মালিক টপ ফাইভ থেকে একে একে বাদ পড়েন। পুরো শো জুড়ে মিথ্যে বয়ান তৈরি করা এবং বিলাসীতা জীবনযাপন দেখানোর অভিযোগে প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই 'স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সার' তানিয়া মিত্তল। তবে, সেরা সেই পাঁচজনকে পরাজিত করে অবশেষে চ্যাম্পিয়নের 'বিগ বস ১৯'-এর ট্রফি জিতে নিলেন গৌরব খান্না।
গৌরব খান্না বলেন, "আমি ভিতরে না কোনও অভিনয়ও করিনি আর ফেক কিছুও করিনি। আমি যেমন আমি সেরকমই থেকেছি। আজ আমি না অনেক খুশি হয়েছি আর না অনেক দুঃখ পেয়েছি ৷ সবকিছুতে ১০০ শতাংশ দেওয়াই আমার জীবনের মূল উদ্দেশ্য ৷ আমি আমার অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেক সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমার কাছে বিগ বস ট্রফির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷"
VIDEO | Bigg Boss 19 champion Gaurav Khanna speaks to PTI, “I feel really good that I came out exactly the way I went in, and people liked that. I didn’t change, I wasn’t fake, and I didn’t act inside according to what people thought. This is how I am. I don’t get overly happy or… pic.twitter.com/RWzhnfiutQ
— Press Trust of India (@PTI_News) December 7, 2025












Click it and Unblock the Notifications