Vande Bharat Express Train: দীপাবলিতে নয়া রুটে ছুটবে বন্দে ভারত, ভাড়াতেও বড় বদল! রইল Big Update
Vande Bharat Express Train: সামনেই দিওয়ালী। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। এরপরেই ভাইফোঁটা, ছটপুজো। এই সময় বহু মানুষ প্রিয়জনের কাছে ফেরেন। আবার কেউ কেউ দীর্ঘ ছুটিতে বেড়াতেও যান। ফলে এই সময় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। কনফার্ম টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা হয়। আর এই অবস্থায় যদি কনফার্ম টিকিটে বন্দে ভারতে সফর হয় তাহলে কেমন হয়?
উৎসবের কথা মাথায় রেখে স্পেশাল বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালাচ্ছে ভারতীয় রেল। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহারের মানুষের কথা মাথায় রেখে এই ট্রেন চালানো হচ্ছে। আর তাতেও টিকিটের চাহিদা (Diwali Special Fare Vande Bharat Express) ব্যাপক।

Vande Bharat Express Train: কবে থেকে চলবে এই ট্রেন?
দিওয়ালীর ভিড়ের কথা মাথায় রেখেই স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। উত্তরপ্রদেশ এবং বিহারের মানুষের কথা মাথায় রেখে এই ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে বিহারের ছাপরা জংশন পর্যন্ত চলছে। ফলে মাত্র সাড়ে সাত ঘণ্টা হয়ে গিয়েছে লখনউ থেকে ছাপড়ার মধ্যে দূরত্ব। শুক্রবার অর্থাৎ ২৫ অক্টোবর থেকে চলছে স্পেশাল এই ট্রেন। আগামী ৯ নভেম্বর পর্যন্ত যা রোজ চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে মঙ্গলবার বইন্ধ থাকবে এই পরিষেবা।
Vande Bharat Express Train: ট্রেনের টাইমিং
স্পেশাল এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি লখনউ জংশন থেকে ২ টো বেজে ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং ছাপরা জংশনে সাড়ে ৯টায় পৌঁছবে। একই ভাবে রাত ১১ টার সময় ছাপড়া থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৬টায় লখনউ পৌঁছে দেবে এই বন্দে ভারত এক্সপ্রেস।
Vande Bharat Express Train: কোন রুটে চলবে?
স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসটি চলবে লখনউ থেকে ছাপড়ার মধ্যে। দীর্ঘ পথে মাত্র পাঁচটি স্টেশনেই দাঁড়াবে এটি। লখনউয়ের পর এই সুলতানপুর জংশন, বারাণসী জংশন, গাজিপুর সিটি, বালিয়া এবং সুরিয়ামপুর হয়ে ছাপড়া পৌঁছাবে। একই ভাবে ছাপড়া থেকেও ট্রেনটি লখনউ পৌঁছবে।
Vande Bharat Express Train: ট্রেনের ভাড়া?
বন্দে ভারত স্পেশাল ট্রেনে এয়ার কন্ডিশন চেয়ার কার (CC) এবং এয়ার কন্ডিশনাল এক্সিকিউটিভ কার (EC) অর্থাৎ দুটি ক্লাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে CC কোচের ভাড়া পড়বে 1780 টাকা। এবং এয়ার কন্ডিশনাল এক্সিকিউটিভ কার (EC) এ ভাড়া পড়বে ৩১২৫ টাকা।












Click it and Unblock the Notifications