Kulgam: উপত্যকায় বড় সাফল্য, গভীর রাতে বিশেষ অভিযান, পাঁচ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা
Kulgam: উপত্যকায় বড়সড় সাফল্য! অন্তত পাঁচ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা (Indian Army)। আজ বৃহস্পতিবার সকাল থেকে জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) কুলগাম জেলায় সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র গোলাগুলি। জানা যাচ্ছে, ভারতীয় সেনার এই অপারেশনে এখনও পর্যন্ত পাঁচজন জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছ।
এলাকায় আর কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে আছে কিনা তা নিশ্চিত হতেই চালানো হচ্ছে তল্লাশি অভিযান। স্থলপথের পাশাপাশি আকাশপথেও ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে খবর। শুধু তাই নয়, কাশ্মীর উপত্যকা (Kulgam) জুড়ে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে।

সতর্ক করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশকেও। সমস্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সেনাবাহিনীর কাছে খবর আসে কেদ্দার বেহিবাগ এলাকায় (Kadder in the Behibagh area) গা ঢাকা দিয়ে আছে জঙ্গিরা। রাতেই সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। কিন্তু হঠাত করেই জঙ্গিরা ভারতীয় সেনাকে টার্গেট করে। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
পাল্টা জঙ্গলে মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের টার্গেট করে জবাব দেন সেনাবাহিনীর জওয়ানরা। দীর্ঘক্ষণ দুপক্ষেরও গোলাগুলি চলে। আর তাতেই পাঁচ জঙ্গিকে খতম করে বাহিনী। যা ভারতীয় সেনার বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উপত্যকায়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন অমিত শাহ।
যেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মূলত উপত্যকার নিরাপত্তা সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হিয় বলে জানা যাচ্ছে। আর এরপরেই এক সঙ্গে পাঁচ জঙ্গিকে নিকেশ করার ঘটনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত মৃত ওই পাঁচ জঙ্গির পরিচয় জানা যায়নি।
এই বিষয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া জম্মু-কাশ্মীর পুলিশ শুরু করেছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, মৃত জঙ্গিরা স্থানীয় সংগঠনের সঙ্গে যুক্ত। অন্যদিকে এই ঘটনায় ভারতীয় সেনার দুই জওয়ান আহত হয়েছেন বলে খবর। অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications