রোহিনী কোর্টে গুলি চলার ঘটনায় বড় সাফল্য দিল্লি পুলিশের, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পাকড়াও ২
রোহিনী কোর্টে গুলি চলার ঘটনায় বড় সাফল্য দিল্লি পুলিশের
দিল্লির রোহিনী কোর্টে আততায়ী হত্যার ঘটনা গতকাল থেকে উত্তেজনার ছড়িয়েছে রাজধানীর রাজ্য-রাজনীতিতে। এমনকী ইতিমধ্যে দিল্লি পুলিশে বড়সড় রদবদলও হয়ে গিয়েছে। এবার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। স্পেশাল সেলের হাতে ধরা পড়া দুই দুষ্কৃতির নাম উমং এবং বিনয়।

দিল্লি পুলিশের হাতে গ্রেফতার দুই
তারা দুজনই উত্তর পশ্চিম দিল্লির হায়দারপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। স্পেশাল সেল তাদের দুজনকে আদালতের চার নম্বর গেটের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। ওই চত্বরেই ঘটেছিল গুলি চালানোর ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণী আদালতে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগি(৩৭)-কে আনা হয়। সেখানে তাঁকে কাঠগড়ায় তুলতেই খুব কাছ থেকে তাকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের
এদিকে গ্যাংস্টার জিতেন্দ্র গোগির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও গুলিবিদ্ধ হয় কোর্টের মধ্যে। গ্যাংস্টার সহ কমপক্ষে তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা যায়। অন্যদিকে পুলিশের পাল্টা গুলিতে আরও দুষ্কৃতী দলের মধ্যে থাকা দুই আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। এদিকে এই ঘটনার পরেই একাধিক আইপিএস আধিকারিককে বদলি করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেলে আরও তিনজন নতুন ডিসিপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রশ্নের মুখে প্রশাসন
পুলিশ সূত্রে খবর, আদালতের ৩০ নম্বর ও ৩৫ নম্বর ঘর থেকে গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা। হামলাকারীরা আইনজীবীদের পোশাকেই আদালতে প্রবেশ করে বলে জানা যায়। আদালত কক্ষে প্রায় ১৫-২০ মিনিট গুলি চলতে থাকে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। কিন্তু আদালতের কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে আগ্নেয়াস্ত্র সহ আততায়ীরা কিকরে প্রবেশ করল তা নিয়েও উঠছে প্রশ্ন। এমনকী এই ঘটনায় আদালতের ভিতরের কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।

কারা রয়েছে হামলার পিছনে
জিতেন্দ্র গোগির প্রতিপক্ষ গ্যাং-ই এই হামলার পিছনে আছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনার পরেই আদালতের নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়ানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বার কাউন্সিল অফ দিল্লির তরফে একটি মিটিংও ডাকা হয়। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও জোরদার আলোচনা চলে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications