Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anti-Naxal Operation: ছত্তিসগড়ের জঙ্গলে বড় সাফল্য! বিশেষ অভিযানে নিকেশ নয় মাওবাদী

Anti-Naxal Operation: বড় সাফল্য কেন্দ্রীয় বাহিনীর! নিকেশ ৯ মাওবাদী। মঙ্গলবার সকাল থেকেই ছত্তিসগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলায় বিশেষ অপারেশন (anti-Naxal operation) চালায় যৌথ বাহিনী। বিশেষ তথ্যের ভিত্তিতেই ভোর রাত থেকে ওই অভিযান শুরু হয়।

আর তাতেই এখনও পর্যন্ত ৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোটের মুখে এই ঘটনা বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। ঘটনার পরেই ছত্তিসগড় সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে বাহিনীকে।

Anti-Naxal Operation

প্রকাশিত খবর অনুযায়ী, বিশেষ সূত্রে খবর পেয়ে মাওবাদীদের বিরুদ্ধে বিশেষ অভিযান (anti-Naxal operation) শুরু হয়। অংশ নেন স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ, Commando Battalion for Resolute Action (CoBRA) এবং District Reserve Guard এর জওয়ানরা। সকাল ৬টা থেকে অভিযান শুরু হয়।

ল্যান্ড্রা (Lendra village) গ্রাম সংলগ্ন জঙ্গলে চলে মাওবাদীর বিরুদ্ধে এই অভিযান (anti-Naxal operation)। দফায় দফায় গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। এখনও পর্যন্ত ঘটনায় ৯ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে বাহিনীর তরফে জানানো হয়েছে। উদ্ধার হয়েছে বহবু অস্ত্র।

ঘটনার পরেই ওই জঙ্গলজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি আকাশ পথেও চলছে নজরদারি। যদিও অভিযান চলাকালীনই বস্তারের আইজি পি সুন্দরাজ (IG Bastar P Sundarraj) জানিয়েছেন, বিজাপুর জেলার গঙ্গালুর (Gangalur PS) থানার অন্তগত কেন্দ্রা এবং করচোলি জঙ্গলে (Kendra -Korcholi forest area) মাওবাদীরা বাহিনীকে টার্গেট করে গুলি চালায়।

পালটা জবাব দেয় যৌথ বাহিনীও। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি চলে। আর তাতে ৮ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। ঘটনার পরেই ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে । যদিও বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনার পর বিশাল বাহিনী ঘটনাস্থলে।

বল লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। আগামী ১৬ এপ্রিল ভোট হবে দেশের একাধিক লোকসভা আসনে। তালিকায় বাংলার কিছু আসনও রয়েছে। ভোট হবে ছত্তিসগড়ের একাধিক আসনে। বস্তার এলাকার বিজাপুর মাওবাদী গড় হিসাবে পরিচিত। গত কয়েক বছরে একাধিক অভিযান চলেছে। কিন্ত্য নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই পদক্ষেপ (anti-Naxal operation) গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+