মানহানির মামলায় বড় ধাক্কা মেধা পাটেকরের! ১০ লক্ষ টাকা জরিমানা এবং ৫ মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় দিল্লির সাকেত আদালত সমাজকর্মী মেধা পাটেকরকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং পাঁচমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। আদালত জরিমানার টাকা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনাকে দেওয়ার নির্দেশ দিয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা পাটেকরকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার সুনামের ক্ষতির জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

Medha Patkar

পাটেকরের প্রতিক্রিয়া
যদিও আদালত ফৌজদারি কার্যবিধির ৩৮৯(৩) ধারায় মেধা পাটেকরের সাজা পয়লা অগাস্ট পর্যন্ত স্থগিত করেছে। যাতে তিনি ওই আদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করতে পারেন। আদালতের আদেশের প্রতিক্রিয়ায় পাটেকর বলেছেন, সত্যকে কখনও হারানো যায় না। তিনি দাবি করেছেন, কাউকে তিনি মানহানি করার চেষ্টা করেননি। তিনি কেবল নিজের কাজ করেছে। এব্যাপারে আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছেন তিনি।

কী বলছেন সাক্সেনার আইনজীবী
এদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার আইনজীবী বলেছেন, তিনি কোনও ক্ষতিপূরণ চান না। যে টাকা ক্ষতিপূরণ বাবদ পাওয়া যাবে তা দিল্লি স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে দেবেন।

ঠিক কী হয়েছিল
এই মামলা যখন দায়ের করা হয়, তখন ভিকে সাক্সেনা আহমেদাবাদ ভিত্তিক ন্যাশনাল কাউন্সিল ফল সিভিল লিবার্টিজ নামে একটি এনজিও-র বড় পদে ছিলেন। ২০০১ সালে তিনি এই মানহানির মামলা করেছিলেন। ভিকে সাক্সেনার অভিযোগ ছিল, পাটেকর ২০০০-এর ২৫ নভেম্বর ট্রু ফেস অফ প্যাট্রিয়ট শিরোনামে প্রেস বিবৃতি জারি করে মিথ্যা অভিযোগ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+