টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে সরানো হল সাইরাস মিস্ত্রিকে
সবাইকে চমকে দিয়ে টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে সরানো হল সাইরাস মিস্ত্রিকে। সোমবার বোর্ড অফ ডিরেক্টরদের নিয়ে নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নয়াদিল্লি, ২৪ অক্টোবর : সবাইকে চমকে দিয়ে টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে সরানো হল সাইরাস মিস্ত্রিকে। সোমবার বোর্ড অফ ডিরেক্টরদের নিয়ে নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বৈঠকেই অন্তর্বতীকালীন চেয়ারম্যান হিসাবে বোর্ডের সদস্যরা রতন টাটার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাবিত করেন। নতুন চেয়ারম্যান বেছে নেওয়ার জন্য একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবেন রতন টাটা, বেণু শ্রীনিবাসন, অমিত চন্দ্র, রণেন সেব এবং লর্ড কুমার ভট্টাচার্য। চার মাসের মধ্যে এই কমিটিকে নতুন চেয়ারম্যান বাছাইয়ের কার্যবিধি সম্পূর্ণ করতে হবে।

২০১২ সালের ডিসেম্বর মাসে রতন টাটার জায়গায় টাটা সন্স-এর চেয়ারম্যান হন সাইরাস মিস্ত্রি। তবে এদিন কেন সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications