New Delhi Election Results: মানুষের রায়ে 'শুদ্ধ' হওয়া হল না কেজরির, মুখ থুবড়ে পড়লেন নয়াদিল্লিতেই

New Delhi Election Results: দিল্লির ভোটে বড় ধাক্কা। হারলেন খোদ আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছিলেন। তাঁর বিরুদ্ধে প্রবেশ বর্মাকে দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু ব্যালট বক্স খোলার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়তে শুরু করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

মাঝে কয়েকটি মাত্র ভোটে এগিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফের খেলা ঘুরে যায়। শেষপর্যন্ত বিজেপি প্রার্থী প্রবেশের কাছে হার মানলেন কেজরি। তাঁদের ভোটের (New Delhi Election Results) ব্যবধান ৩,১৮২ বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

New Delhi Election Results

New Delhi Election Results: শুদ্ধ হওয়া হল না কেজরির

আবগারী দুর্নীতি মামলায় দীর্ঘ সময় তিহাড় জেলে কাটাতে হয় কেজরিওয়ালকে। যদিও পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন মেলে। জেলের বাইরে এসে হঠাত করেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন। একই সঙ্গে জানান, আদালতের রায়ে 'শুদ্ধ' হলেও মানুষের রায়ও খুব প্রয়োজন। মানুষ ভোট দিয়ে জেতালে তবেই আবার মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন আপ সুপ্রিমো। কিন্তু প্রবল বিজেপি ঝড়ের সামনে এবার দাঁড়াতেই পারলেন না। কার্যত নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে মুখ থুবড়ে পড়লেন।

New Delhi Election Results: গোটা দেশের নজর ছিল

নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের দিকে এবার গোটা দেশের নজর ছিল। কেজরিওয়ালের উলটোদিকে বিজেপি প্রার্থী ছিলেন প্রবেশ বর্মা। যিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার পুত্র। অন্যদিকে প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে দাঁড় করিয়েছিল বিজেপি। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্রের বিরুদ্ধে জয় তাঁর হবে বলে বারবার দাবি করেছিলেন কেজরিওয়াল।

দীর্ঘ সময় এই কেন্দ্র থেকে জিতেছিলেন কংগ্রেস শীলা দীক্ষিত। যদিও সেই সময় অন্য নাম ছিল এই কেন্দ্রের। এরপর ২০১৩, ২০১৫ ও ২০২০ সালে এই আসনে জেতেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সালে কেজরি ৫৩.৪৬ শতাংশ ভোট পেয়ে হারিয়েছিলেন শীলাকে। ২০১৫ ও ২০২০ সালে কেজরির প্রাপ্ত ভোটের হার ছিল যথাক্রমে ৬৪.৩৪ ও ৬১.১০ শতাংশ। কিন্তু এবার আর হল না।

New Delhi Election Results: আর কারা হারলেন?

জংপুরা কেন্দ্র থেকে মণীশ শিশোদিয়া। বিজেপির জয়ী প্রার্থী তরবিন্দর সিং'য়ের কাছে পরাজয় মানেন। অন্যদিকে হেরেছেন আপ নেতা সত্যেন্দ্র জৈনও। দিল্লির শকুর বস্তি থেকে লড়াই করেন তিনি এবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+