বড় নিয়োগ এশিয়ান ডেপেলপমেন্ট ব্যাঙ্কে! সহ সভাপতির পদে যোগ নির্বাচন কমিশনার অশোক লাভাসার
বড় নিয়োগ এশিয়ান ডেপেলপমেন্ট ব্যাঙ্কে! সহ সভাপতির পদে যোগ নির্বাচন কমিশনার অশোক লাভাসার
বড়সড় নিয়োগের পথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ফিলিপিন্সের এডিপি ব্যাঙ্কে সহ সভাপতির পদে যোগ দিতে চলেছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। সূত্রের খবর, এদিকে ভারতের নির্বচন কমিশনার পদে এখনও ২ বছরের মেয়াদ বাকী আথে অশোক লাভাসার। এর আগে, ১৯৭৩ সালে মেয়াদ শেষের আগেই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নাগেন্দর সিং। এর পর এই ক্ষেত্রে দ্বিতীয় নাম যোগ হল অশোক লাভাসার।

সূত্রের খবর, ২০২২ সালের অক্টোবর মাসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদ অবসর নেওয়ার কথা লাভাসার। কেন্দ্রের সম্মতির পরেই পরই এডিবি-তে লাভাসার নিয়োগে সবুজ সংকেত মেলে বলে জানা যাচ্ছে। ১৯৭৩ সালে নাগেন্দর সিংও এই পদে ইস্তফা দিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের বিচারক হয়েছিলেন।
এদিকে ২০১৮ সালের ২৩শে জানুয়ারী নির্বাচন কমিশনার হিসাবে যোগদান করেছিলেন লাভাসা। এর আগে তিনি তিনি অর্থ সচিব হিসাবেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি পরিবেশ ও নাগরিক বিমান সচিবের দায়িত্বও সামলেছেন বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি তিনি। অন্যদিকে এখনও তিনি নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিনা সেই বিষয়েও কিছু জানা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications