বড়সড় জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস! মন্দার মাঝেই ফের আশঙ্কার কথা শোনাচ্ছেন অর্থনীবিদেরা
বড়সড় জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস! মন্দার মাঝেই ফের আশঙ্কার কথা শোনাচ্ছেন অর্থনীবিদেরা
দিন যত গড়াচ্ছে ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে গোটা ভারত। এদিকে একটানা লকডউনের জেরে গত প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে তীব্র আর্থিক মন্দার নাগপাশে গোটা দেশ। উৎপাদন হ্রাসের পাশাপাশি একাধিক ক্ষেত্রে চাহিদাও তলানিতে এসে ঠেকেছে। এমতাবস্থায় দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের তরফে ২০ লক্ষ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজের ঘোষণা করা হলেও তা বিশেষ কাজে আসেনি বলেই জানাচ্ছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের অর্থনীতিবিদেরা। যার ফলে চলতি অর্থ বছরের শেষে ভারতীয় অর্থনীতির সঙ্কোচন দুই সংখ্যার ঘরে গিয়েই ঠেকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ লক্ষের গণ্ডি পার করেছে। আমেরিকার পরেই ভারতেই সর্বাত্মক আকার ধারণ করেছে এই মারণ ভাইরাস। এদিকে কেন্দ্রীয় রিপোর্টেই দেখা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই প্রায় ২৪ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হয়েছে ভারতীয় জিডিপি। এমতাবস্থায় রয়টার্স সূত্রে খবর, করোনা সঙ্কটের মাঝেই দ্বিতীয় প্যাকেজের ব্যাপারে আলোচনা চালাচ্ছে কেন্দ্র।
এদিকে এপ্রিল-জুন ত্রৈমাসিকেই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বড়সড় ধাক্কা খাওয়ায় তা পুনরুদ্ধারের জন্য দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জিডিপি সঙ্কোচনরে কথা বিবেচনা করেই এই সংক্রান্ত মূল্যায়ন শুরু হয়েছে বলে তিনি সম্প্রতি জানিয়েছেন। এদিকে রয়টার্সের সমীক্ষা জানাচ্ছে ভারতীয় অর্থনীতির মন্দা নিয়ে পর্যালোচনা ৩৯ জন অর্থনীতিবিদের মধ্যে ৩৫ জনই জানিয়েছে এর আগে সরকার যে 'স্টিমুলাস প্যাকেজের’ ঘোষণা করেছে তা করোনা সঙ্কট রুখতে পর্যাপ্ত নয়। এদিকে চলতি অর্থবছরের শেষবাগ পর্যন্ত প্রায় ১০ শতাংশের কাছাকাছি জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের মতো আর্থিক সংস্থাগুলি।












Click it and Unblock the Notifications